০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

হাসিনা কন্যা পুতুলকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্তে অন্তর্বর্তী সরকারের সন্তুষ্টি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:৩০:২৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • 70

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোর সিদ্ধান্তকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার স্বাগত জানিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সায়মা ওয়াজেদেরে বিরুদ্ধে, ‘প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের’ মতো গুরুতর অভিযোগের তদন্ত চলাকালীন এই পদক্ষেপ নিল।

শনিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “আমরা এই সিদ্ধান্তকে জবাবদিহিমূলক একটি গুরুত্বপূর্ণ সূচনাবিন্দু হিসেবে বিবেচনা করছি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায় স্বচ্ছতা, সততা ও ন্যায়ের প্রতিফলন দেখতে পেয়ে সন্তুষ্ট।”

আরও পড়ুন : বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা থেকে অনির্দিষ্টকালের ছুটিতে হাসিনা কন্যা পুতুল

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “এই ঘটনার স্থায়ী সমাধান প্রয়োজন, যার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিকে পদচ্যুত করা, প্রাপ্ত সুযোগ-সুবিধা বাতিল এবং পদটির মর্যাদা ও জাতিসংঘ ব্যবস্থার ওপর আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা যাবে।”

উল্লেখ্য, সায়মা ওয়াজেদ ২০২৪ সালের নভেম্বরে ডব্লিউএইচও’র দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপিত হয়, যা পরবর্তীতে তদন্তের আওতায় আসে।

অন্তর্বর্তী সরকার জানিয়েছে, তারা আশা করছে ডব্লিউএইচও যথাযথ তদন্তের মাধ্যমে নিরপেক্ষভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে এবং এই প্রক্রিয়ায় নৈতিকতা ও জবাবদিহিতা বজায় রাখা হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

হাসিনা কন্যা পুতুলকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্তে অন্তর্বর্তী সরকারের সন্তুষ্টি

সর্বশেষ আপডেট : ০৬:৩০:২৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫