১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৩৯১ জন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:১২:২১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • 63

ছবি : সংগৃহীত

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন করে ৩৯১ জন রোগী।

শনিবার (১২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরের এলাকা) ১২৮ জন। এরপর রয়েছে রাজশাহী বিভাগে ৫৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ৪১ জন, ঢাকা বিভাগের অন্যান্য অংশে ৩৯ জন, খুলনা বিভাগে ৩০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন এবং রংপুর বিভাগে ২ জন।

আরও পড়ুন : ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩৮ জন

একই সময়ে ৩৫৯ জন রোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজার ১০৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৪৬০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মারা গেছেন ৫৫ জন। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা ৫৯ দশমিক ১ শতাংশ এবং নারীর সংখ্যা ৪০ দশমিক ৯ শতাংশ।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। আর ২০২৪ সালে ডেঙ্গুতে মারা যান ৫৭৫ জন এবং আক্রান্ত হয়ে চিকিৎসা নেন এক লাখ ১ হাজার ২১৪ জন।

চলমান বর্ষা মৌসুমে ডেঙ্গু পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এডিস মশা নিয়ন্ত্রণে দ্রুত ও সমন্বিত উদ্যোগ গ্রহণের পরামর্শ দিয়েছেন তারা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৩৯১ জন

সর্বশেষ আপডেট : ০৬:১২:২১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫