সৌদি আরবের আসির প্রদেশের আল-কাহমাহ উপকূলে অনুমতি ছাড়া মাছ ধরার সময় এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির উপকূলীয় বর্ডার গার্ড বাহিনী।
সৌদি বর্ডার গার্ড সূত্রে জানা যায়, আটক ব্যক্তির নিকট থেকে অনুমোদনবিহীনভাবে ধরা বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। ঘটনাটি দেশটির সামুদ্রিক নিরাপত্তা আইন লঙ্ঘনের আওতাভুক্ত হওয়ায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে প্রয়োজনীয় প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরও পড়ুন : এয়ার ইন্ডিয়ার ভয়াবহ দুর্ঘটনার কারণ জানালো তদন্ত দল
বর্ডার গার্ড কর্তৃপক্ষ সৌদি আরবে বসবাসরত সবাইকে সমুদ্রসীমা নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছে। পাশাপাশি পরিবেশ কিংবা বন্যপ্রাণী সংক্রান্ত যেকোনো অনিয়ম বা লঙ্ঘনের ঘটনা তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানাতে স্থানীয়দের উৎসাহিত করা হয়েছে।
সূত্র: সৌদি গেজেট
ঢাকা ডেস্ক 









