০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা থেকে অনির্দিষ্টকালের ছুটিতে হাসিনা কন্যা পুতুল

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৪২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • 58

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। শুক্রবার (১১ জুলাই) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক সংস্থা হেলথ পলিসি ওয়াচ।

ডব্লিউএইচওর মহাপরিচালক ড. তেদ্রোস আধানম গেব্রেয়েসুস এক অভ্যন্তরীণ ইমেইলে এ তথ্য নিশ্চিত করেছেন। পুতুলের অনুপস্থিতিতে সংস্থার সহকারী মহাপরিচালক ড. ক্যাথারিনা বোহম ‘অফিসার ইন চার্জ’ হিসেবে দায়িত্ব পালন করবেন। বোহম আগামী ১৫ জুলাই নয়াদিল্লির অফিসে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন।

আরও পড়ুন : উড়ো ফোনে বোমার গুজব, ঢাকায় নেপালগামী বিমানে তল্লাশি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা পুতুলের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে চলতি বছরের শুরুতে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুটি মামলা দায়ের করে। অভিযোগ রয়েছে, আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের সময় পুতুল নিজের একাডেমিক যোগ্যতা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার একটি সম্মানী পদের তথ্য দেখিয়ে যোগ্যতা প্রমাণের চেষ্টা করেছিলেন, যা পরবর্তীতে বিশ্ববিদ্যালয় অস্বীকার করে।

দুদকের তদন্তে আরও উঠে আসে, পুতুলের নেতৃত্বাধীন সুচনা ফাউন্ডেশনের জন্য বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ২.৮ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা হয়েছিল, যা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তোলা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এই অর্থের ব্যবহারের বিস্তারিতও যথাযথভাবে প্রকাশ করা হয়নি।

উল্লেখযোগ্যভাবে, এসব অভিযোগের পর থেকে পুতুল বাংলাদেশে ফিরে আসেননি এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় স্বাভাবিক সফর কার্যক্রমও সীমিত রেখেছেন। তার নিয়োগপ্রক্রিয়া শুরু থেকেই বিতর্কের জন্ম দেয়, যেখানে প্রভাবশালী পরিবারের প্রভাব খাটানোর অভিযোগ উঠে।

পুতুল ২০২৪ সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করেন। তবে তখন থেকেই নিয়োগ নিয়ে সমালোচনা চলছিল। শেষ পর্যন্ত অভিযোগগুলোর তদন্তের পর অনির্দিষ্টকালের ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো, যা তার ভবিষ্যৎ ক্যারিয়ারের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা থেকে অনির্দিষ্টকালের ছুটিতে হাসিনা কন্যা পুতুল

সর্বশেষ আপডেট : ১০:৪২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫