১২:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

 ‘আল্লাহর গজব পড়ুক তাদের ওপর’

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:৩৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • 82

পুরান ঢাকার ব্যস্ত জনপদে ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে বইছে শোক, ক্ষোভ ও প্রতিবাদের ঝড়। হৃদয়বিদারক এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের শিল্পীরাও প্রতিবাদে সরব হন।

এই ঘটনার প্রেক্ষিতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। যদিও তিনি তার স্ট্যাটাসে সরাসরি সোহাগ হত্যার কথা উল্লেখ করেননি, তবে সময় ও ভাষার প্রেক্ষিতে অনেকেই ধরে নিয়েছেন, এটি ওই নৃশংস ঘটনার প্রতিক্রিয়াই।

অভিনেতা খায়রুল বাসার লেখেন— ‘আল্লাহর গজব পড়ুক তাদের ওপর, যারা মানুষ হতে পারল না। যারা জীবজন্তুর বৈশিষ্ট্যকেও হার মানিয়েছে। আল্লাহ এ দেশকে হেফাজত করুন কিছু ভালো মানুষে ওছিলায়। এ দেশের মানুষ যেন অন্যের ও নিজের শান্তি নিয়ে ঘুমাতে পারে।’

আরও পড়ুন : মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ডে গ্রেফতার ৫, বিদেশি অস্ত্র উদ্ধার

পোস্টটির শেষাংশে তিনি সবাইকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আরও লেখেন— ‘যেখানেই অন্যায়, প্লিজ! আপনারা কথা বলুন, প্লিজ! মানুষ হিসেবে মানুষের পাশে থাকুন, সাহসী হোন, সাহস দেখান, মানবতা দেখান, আইনের দ্বারস্থ হোন। বারবার ব্যর্থ হলেও আইনের ওপর ভরসা রাখুন। পরিবর্তন আসবেই।’

এই স্ট্যাটাস সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে এবং অনেকেই তার বক্তব্যের প্রতি সংহতি প্রকাশ করছেন।

শুধু খায়রুল বাসার নন, নির্মাতা আশফাক নিপুণ এবং অভিনেত্রী আজমেরী হক বাঁধন-ও সোহাগ হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা এই সহিংস প্রবণতার বিরুদ্ধে কার্যকর ও দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ৯ জুলাই রাজধানীর মিটফোর্ড এলাকায় সোহাগকে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে হত্যা করা হয়। ঘটনার ভিডিও প্রকাশের পর দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

 ‘আল্লাহর গজব পড়ুক তাদের ওপর’

সর্বশেষ আপডেট : ০৪:৩৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫