বর্ষাকালে অনেকের পেটের সমস্যা হয়। কারো কারো এই পেটের সমস্যা তীব্র আকার ধারণ করে।
অতিরিক্ত আর্দ্রতা, অস্বাস্থ্যকর খাবারের কারণে এ সময় অনেকেই পেট খারাপ, বমি বা হজমের সমস্যায় ভোগেন। পেট খারাপ হলে শরীর থেকে অতিরিক্ত পানি বেরিয়ে গিয়ে ডিহাইড্রেশন দেখা দেয়।
পরিস্থিতি এমন হলে খাবার স্যালাইন খাওয়ার পাশাপাশি খেতে হবে এমন কিছু খাবার, যা পেটের জন্য উপকারী।
চলুন জেনে নেয়া যাক বর্ষায় পেটের সমস্যা কমাতে কি খাবেন–
কলা
পেট খারাপের হলে কলা অত্যন্ত উপকারী। কলায় রয়েছে প্রাকৃতিক অ্যান্টাসিড, যা হজমে সাহায্য করে এবং পেটের প্রদাহ কমায়। কলায় থাকা পটাশিয়াম শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখে এবং দুর্বলতা কাটাতে সাহায্য করে।
ওটস
ওজন কমানোর পাশাপাশি পেটের সমস্যা কমাতেও ওটস বেশ উপকারী। সামান্য দুধ বা পানিতে ওটস রান্না করে খাওয়া যায়। দুধে সমস্যা থাকলে ব্যবহার করতে পারেন বাদাম দুধ বা সোয়া দুধ। চাইলে এর সঙ্গে বেরি জাতীয় ফল বা কিছু ড্রাই ফ্রুটসও মিশিয়ে নিতে পারেন।
আদা চা
বমি ভাব, গা-হাত-পায়ের ব্যথা বা হালকা জ্বর হলে আদা চা বেশ কার্যকর। আদা শরীরের প্রদাহ কমাতে প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে।
আরও পড়ুন : আপনার হার্ট ভালো রাখবে যে ৫ অভ্যাস
মনে রাখতে হবে, বর্ষার সময় যা খাবেন, তা যেন অবশ্যই পরিষ্কার ও জীবাণুমুক্ত হয়। এ সময় বাইরের খাবার বিশেষ করে ফুটপাতের ভাজাপোড়া যতটা পারেন কম খাবেন। তা না হলে পেটের পীড়ায় ভুগতে হতে পারে।
রিপোর্টার 









