ঢাকা শহরের উপরে দিয়ে দুপুর ১২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে দুপুর ৩ টার মধ্যেমাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে।
এছাড়া সকাল ১১ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে বিকেল ৫ টার মধ্যে বরিশাল, ও চট্রগ্রাম বিভাগের উত্তর দিকে সকল জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ এ তথ্য জানিয়েছে।
বিভিন্ন জেলার উপর দিয়ে বৃষ্টি অতিক্রমের সম্ভব্য সময় নিম্নরূপ:
ঢাকা বিভাগ: দক্ষিণ দিকের সকল জেলায় সকাল ১১ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে দুপুর ৩ টার মধ্যে এবং উত্তর দিকের সকল জেলায় দুপুর ২ পর থেকে বিকেল ৬ টার মধ্যে।
বরিশাল বিভাগ: সকল জেলায় সকাল ১১ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে বিকেল ৫ টার মধ্যে।
আরও পড়ুন : দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ৭ জেলায় ঝড়ের শঙ্কা
চট্রগ্রাম বিভাগ: নোয়াখালী, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাক্ষণবাড়িয়া, চট্রগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলায় দুপুর ১২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে কমপক্ষে ২ বার বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে।
রাজশাহী বিভাগ: পাবনা, সিরাজগঞ্জ জেলায় দুপুর ২ পর থেকে বিকেল ৬ টার মধ্যে।
ময়মনিসংহ বিভাগ: সকল জেলায় দুপুর ২ পর থেকে বিকেল ৬ টার মধ্যে।
সিলেট বিভাগ: বিচ্ছিন্ন ভাবে সকল জেলার বিভিন্ন উপজেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে দুপুর ৩ পর থেকে বিকেল ৬ টার মধ্যে।
খুলনা বিভাগ: দিনের বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন ভাবে সকল জেলার বিভিন্ন উপজেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে একাধিকবার।
আরও পড়ুন : ফুঁসে উঠেছে গোমতী, পানি বিপৎসীমা ছুঁই ছুঁই
রংপুর বিভাগ: কোন-কোন জেলার উপর বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে।
এচাড়া আজ রাতে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
ঢাকা ডেস্ক 









