আল্লাহর আদেশ ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। সুতরাং আল্লাহর অনুগত বান্দা হিসেবে সব কাজের পূর্বে তার প্রতি বিশ্বাস করে আমল করা জরুরি। পরীক্ষায় ভালো ফলাফল করার জন্যও আল্লাহর দরবারে বিশেষ দোয়া করার প্রয়োজন আছে। এতে মহান আল্লাহ বান্দার প্রতি উদার হয়ে তার জন্য সঠিক ফলাফল দিয়ে পুরস্কৃত করবেন।
নিচের দোয়াগুলো আমল করলে, তা পরীক্ষার ক্ষেত্রে ভালো প্রভাব ফেলবে।
দোয়াগুলো হলো:
১) رَبِّ زِدْنِي عِلْمًا
উচ্চারণ: ‘রাব্বি জিদনি ইলমা’
অর্থ: ‘হে আমার প্রতিপালক! আমার জ্ঞান বৃদ্ধি করো।’ (সুরা তোয়াহা: ১১৪)
২) رَبِّ ٱشْرَحْ لِى صَدْرِى وَيَسِّرْ لِىٓ أَمْرِى وَٱحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِى يَفْقَهُوا۟ قَوْلِى
উচ্চারণ: ‘রব্বিশ রাহলি সদরি ওয়া ইসসিরলি আমরি, ওয়াহলুল ওক্বদাতাম মিল লিসানি ইয়াফক্বাহু ক্বওলি’
অর্থ: ‘হে আমার পালনকর্তা! তুমি আমার বক্ষ প্রশস্ত করে দাও, আমার কাজ সহজ করে দাও এবং আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে লোকরা আমার কথা বুঝতে পারে।’ (সুরা তোয়াহা: ২৫-২৮)
আরও পড়ুন : এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কাল
৩) اللَّهُمَّ أَيِّدْني بِرُوحِ الْقُدُسِ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা আইয়িদনি বেরুহিল কুদুস।
অর্থ: ‘হে আল্লাহ! তুমি আমাকে পবিত্র আত্মা দ্বারা শক্তি বৃদ্ধি করো।’ (বুখারি: ৪৫৩; মুসলিম: ২৪৮৫; মেশকাত: ৪৭৮৯)
৪) رَبِّي يَسِّرْ وَلاَ تُعَسِّرْ وَتَمِّمْ بِالْخَیْر
উচ্চারণ: রাব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর’
অর্থ: ‘হে আমার প্রতিপালক! তুমি সহজ করে দাও, কঠিন করো না এবং কল্যাণের সঙ্গে সমাপ্ত করে দাও।’ (বায়হাকি কুবরা: ৭০০৩, ১১২৯৯)
৫) ِاللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي، وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي، وَزِدْنِي عِلْمًا وأعُوْذُ بِاللَّهِ مِنْ حَالِ أهْلِ النَّار
উচ্চারণ: ‘আল্লাহুম্মানফা-নি বিমা আল্লামতানি, ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা, ওয়া আউজুবিল্লাহি মিন হালি আহলিন নারি।
অর্থ: হে আল্লাহ! আমাকে তুমি যা শিখিয়েছ, তা দিয়ে আমাকে উপকৃত করো, আমার জন্য যা উপকারী হবে, তা আমাকে শিখিয়ে দাও এবং আমার ইলম (জ্ঞান) বাড়িয়ে দাও এবং আমি জাহান্নামিদের অবস্থা থেকে হেফাজতের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। (তিরমিজি: ৩৫৯৯; ইবনে মাজাহ: ২৫১; ইবনু আবি শায়বা: ১০/২৮১)
আরও পড়ুন : বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানাল কুমিল্লা বোর্ড
৬) اللَّهُمَّ فَقِّهْنِي فِي الدِّينِ
উচ্চারণ: ‘আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ দীন’
অর্থ: হে আল্লাহ! আমাকে দীনের জ্ঞান দান করুন।’ (বুখারি: ১৪৩)
৭) اللَّهُمَّ لَا سَهْلَ إلاَّ مَا جَعَلْتَهُ سَهْلاً، وأنْتَ تَجْعَلُ الحَزْنَ إذَا شِئْتَ
উচ্চারণ: ‘আল্লাহুম্মা লা-সাহলা ইল্লা মা জায়ালতাহু সাহলান, ওয়া আনতা তাজআলুল হুজনা সাহলান ইজা শিইতা।’
অর্থ: ‘হে আল্লাহ, আপনি যা সহজ করে দেন তা ছাড়া কোনো কিছুই সহজ নেই। আর আপনি চাইলে পেরেশানিযুক্ত কাজও সহজ করে দেন।’ (সহিহ ইবনে হিব্বান: ৯৭৪)
আল্লাহতাআলা আমাদের উপরোক্ত আমলগুলো নিয়মিত পালন করার তাওফিক দান করুন। আমিন।
ঢাকা ডেস্ক 














