০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও পরিবারের ৫৭৬ কোটি টাকার শেয়ার অ্যাকাউন্ট ফ্রিজ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:২২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • 59

দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নামে থাকা ২৬টি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ দিয়েছেন আদালত। এসব অ্যাকাউন্টে থাকা শেয়ারের মোট মূল্য প্রায় ৫৭৬ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৭৩০ টাকা।

বুধবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ।

দুদকের উপপরিচালক মো. মশিউর রহমানের আবেদনে বলা হয়, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার পরিবার এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধান করছে একটি সাত সদস্যের সমন্বিত টাস্কফোর্স। এতে রয়েছে দুদক, সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধিরা।

আরও পড়ুন : রোহিঙ্গাদের বাংলাদেশি ভোটার করায় বাধা দেওয়াই কাল হয় দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের

গোপন সূত্রে জানা গেছে, অভিযুক্তরা তাদের বিও হিসাব নগদায়ন করে অর্থ স্থানান্তরের চেষ্টা করছেন। ফলে রাষ্ট্রের আর্থিক ক্ষতি রোধে এই অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করা জরুরি হয়ে পড়েছে।

আদালতের আদেশে বলা হয়েছে, যদি শেয়ার বিক্রি বা নগদায়নের মাধ্যমে অর্থ স্থানান্তর করা হয়, তবে অনুসন্ধানে বাধা সৃষ্টি হতে পারে এবং রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হতে পারে। সেই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি বেশ কয়েকজন সাবেক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক। এরই ধারাবাহিকতায় সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধেও কার্যক্রম শুরু হয়েছে। এর আগে এস আলম গ্রুপের মালিকানাধীন ১১৩ কোটি টাকা এবং খুলনার সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও তার স্ত্রীর ১৭ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও পরিবারের ৫৭৬ কোটি টাকার শেয়ার অ্যাকাউন্ট ফ্রিজ

সর্বশেষ আপডেট : ০৭:২২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫