০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এবার রাশিয়ার বিরুদ্ধে অ্যাকশনে নামছে আমেরিকা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:২০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • 76

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চটেছেন। তিনি রাশিয়ার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের পেছনে পুতিনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে নতুন করে অ্যাকশনে যেতে চান তিনি।

মস্কোর ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের বিষয়েও তিনি সক্রিয়ভাবে চিন্তা করছেন বলে জানিয়েছেন ট্রাম্প। সূত্র :আলজাজিরা

মঙ্গলবার (৮ জুলাই) হোয়াইট হাউসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, “পুতিন সব সময় ভদ্র ব্যবহার করেন, কিন্তু শেষ পর্যন্ত সেটা কোনো কাজে আসে না।

ট্রাম্প বলেন, তিনি আমাদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছেন এবং বহু মানুষ হত্যা করছেন—নিজের সৈন্যদেরও, ইউক্রেনের সৈন্যদেরও।”

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে চলমান যুদ্ধের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন।

তিনি মস্কোর বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে চিন্তাভাবনা করছেন বলে জানিয়েছেন।

রাশিয়ার ওপর মার্কিন সিনেট প্রস্তাবিত নতুন নিষেধাজ্ঞার প্রশ্নে তিনি বলেন, আমি খুব গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছি।

তবে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়ে সাংবাদিকদের বলেন, আমি আপনাদের বলে দিতাম না। একটু চমক থাকা কি ভালো নয়?

আরও পড়ুন : চলতি সপ্তাহের শেষে গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এদিকে একই দিনে ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ বলেন, ইউরোপ কখনো ছেড়ে যাবে না ইউক্রেনকে।

তিনি বলেন, যুক্তরাজ্য ও ফ্রান্স মিলে একটি জোট গঠন করে ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখবে।

মঙ্গলবার রাশিয়ার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ইউক্রেন নতুন আলোচনার তারিখ প্রস্তাব করার অপেক্ষায় রয়েছে মস্কো।

দিমিত্রি পেসকভ বলেন, যখন তারিখ ঠিক হবে—আমরা আশা করি খুব শিগগির হবে, তখন আমরা ঘোষণা দেব।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এবার রাশিয়ার বিরুদ্ধে অ্যাকশনে নামছে আমেরিকা

সর্বশেষ আপডেট : ১১:২০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫