পাল্লেকেলেতে অনুষ্ঠিত শেষ ও সিরিজ নির্ধারণী ওয়ানডেতে মঙ্গলবার (৮ জুলাই)লঙ্কানদের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হেরে যায় টাইগাররা।
ফলে প্রথমবার লঙ্কানদের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্ন পূরণ হলো না মিরাজ-শান্তদের। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই অলআউট হয়েছে বাংলাদেশ। এমনকি কোনো ম্যাচেই মেহেদী হাসান মিরাজের দলটি পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেনি।
এ ছাড়া বড় জুটিও দেখা যায়নি সিরিজজুড়ে। তৃতীয় ওয়ানডেতে হারের কারণ হিসেবে জুটি গড়তে না পারাকেই দায় দিয়েছেন টাইগার অধিনায়ক মিরাজ।
সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, এটা (৫০ ওভার ব্যাট করতে না পারা) অবশ্যই চিন্তার ব্যাপার। আমি মনে করি যে প্রপার ব্যাটিং করতে পারলে আমাদের জন্য ভালো হত।
এটা নিয়ে কথা বলেছি আমরা। মিডল ওভারে যারা খেলে তাদের দায়িত্বটা অনেক বেশি। আমি নিজেও অনেক বল খেলতে পারিনি।
এটা নিয়ে কাজ করার অনেক জায়গা আছে। সামনে অনেক খেলা আছে। যেহেতু আমি এই সিরিজে দায়িত্ব পেলাম। কোথায় উন্নতি করা দরকার, কোচের সঙ্গে কথা বলে সেগুলো ঠিক করার চেষ্টা করব।’
পাল্লেকেলেতে অনুষ্ঠিত শেষ ওয়ানডেতে ২৮৬ রান তোলে স্বাগতিক লঙ্কানরা। এই লক্ষ্য বেশি বড় ছিল কি না এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ অধিনায়কের জবাব, ‘না, উইকেটটা একটু ভালো ছিল।
সত্যি কথা বলতে ওদের দুই ব্যাটার খুবই ভালো ব্যাট করেছে। আমরা তাদের সেরকম চাপে রাখতে পারিনি।
আরও পড়ুন : এবার বিপিএলে আসছে নোয়াখালী রয়্যালস
বিশেষ করে কুশল মেন্ডিস যেভাবে ব্যাট করেছে। আমার মনে হয় রাতে উইকেটটা আরও ভালো হয়ে গিয়েছিল। ব্যাক টু ব্যাক উইকেট হারিয়ে আমরা হয়তো একটু চাপে পড়ে গিয়েছি।’
বাংলাদেশের জন্য এটি একটি শিক্ষণীয় সিরিজ, যেখানে তরুণদের পারফরম্যান্স ও অভিজ্ঞতার অভাব স্পষ্টভাবে ধরা পড়েছে।
তবে মিরাজের কথায় আশার আলো তরুণদের নিয়ে ভবিষ্যতের জন্য গড়ার প্রক্রিয়ায় আছে দল।
লঙ্কানদের দেওয়া ২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৯.৪ ওভারে মাত্র ১৮৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।
দলের পক্ষে তাওহীদ হৃদয়ের ৫১ রান ছাড়া আর কেউ বলার মতো ইনিংস বড় করতে পারেননি।
ঢাকা ডেস্ক 









