১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডিসেম্বরে ভোট প্রস্তুতির চূড়ান্ত নির্দেশ: প্রধান উপদেষ্টার কঠোর বার্তা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৫৬:২১ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • 85

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করতে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার (৯ জুলাই) রাত ৮টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জানান, নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী ইউনূস স্পষ্ট বার্তা দিয়েছেন— ‘কোনো শিথিলতা নয়, নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সমস্ত প্রশাসনিক, নিরাপত্তা ও প্রক্রিয়াগত প্রস্তুতি ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করতে হবে।’

এই সংবাদ সম্মেলনে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার নির্বাচনসংক্রান্ত কিছু অগ্রগতির দিক তুলে ধরেন।

আরও পড়ুন : সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র মানব না: রিজভী

নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে বড় পরিসরের একটি প্রস্তুতি হিসেবে পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডে মোট ১৭ হাজার নতুন সদস্য নিয়োগ এবং তাদের প্রশিক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রেস সচিব বলেন, ‘নির্বাচন যতই ঘনিয়ে আসছে, পরিস্থিতি নিয়ে নানা ধরনের অসৎ পাঁয়তারা হতে পারে। এসব রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আগেভাগেই সক্রিয় হতে হবে।’

নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে নির্ধারিত সময়সূচি অনুযায়ী অগ্রগতি নিশ্চিতে নির্বাচন কমিশনকে কঠোরভাবে কাজ করতে বলা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রধান উপদেষ্টা আইনগত কাঠামো মেনে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডিসেম্বরে ভোট প্রস্তুতির চূড়ান্ত নির্দেশ: প্রধান উপদেষ্টার কঠোর বার্তা

সর্বশেষ আপডেট : ০৮:৫৬:২১ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫