০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ওয়াশিংটনের সঙ্গে শুল্ক চুক্তিতে আগ্রহী ঢাকা: প্রেস সচিব

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:২০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • 68

ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ঢাকা ওয়াশিংটনের সঙ্গে একটি শুল্ক-চুক্তি করতে আগ্রহী।

মঙ্গলবার (৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

প্রেস সচিব বলেন, এই চুক্তি দুই দেশের জন্যই একটি উইন-উইন (উভয়পক্ষের জন্য লাভজনক) সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

শফিকুল আলম বলেন, বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন।

এই প্রতিনিধি দলে আরও আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

গতকাল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি চিঠি পেয়েছে জানিয়ে তিনি বলেন, যেখানে বলা হয়েছে, ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

আরও পড়ুন : কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন: আলী রীয়াজ

এ পরিস্থিতিতে বাংলাদেশের প্রতিনিধিরা আমেরিকান কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন।

আগামী ৯ জুলাই আরেকটি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন শেখ বশিরউদ্দিন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ওয়াশিংটনের সঙ্গে শুল্ক চুক্তিতে আগ্রহী ঢাকা: প্রেস সচিব

সর্বশেষ আপডেট : ১২:২০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫