০২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন: আলী রীয়াজ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:৫৬:৩০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • 74

ছবি : সংগৃহীত

কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ।

সোমবার (৭ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের দশম দিনের আলোচনা শুরুতে এ কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন। বরং বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর বক্তব্য ধারণ করে সংশোধনী প্রস্তাব আনছে কমিশন।

যেমন জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) নিয়ে অধিকাংশ দলের আপত্তি থাকার কারণে সংশোধনী এনে ভিন্ন প্রস্তাব দিয়েছে কমিশন।

ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, যাতে ভুল বুঝাবুঝি না হয়, সেদিকে কমিশন নজর রাখছে। এর ফলে অনেক কিছু বাদ দিয়ে আলোচনায় অগ্রসর হচ্ছি আমরা।

আরও পড়ুন : দেশের ৬ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ের শঙ্কা

আলোচনা ইতিবাচক হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ ধারা অব্যাহত রাখতে হবে। যতটা সম্ভব বেশি সময় মিলিত হয়ে যেন দ্রুত কাজ শেষ করা যায়, সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

জুলাই মাসজুড়ে রাজনৈতিক দলগুলোর কর্মসূচির বিষয়ে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, আপনাদের কর্মসূচি একটু অসুবিধা সৃষ্টি করবে। তবুও আমরা আশা করছি, আপনারা সেক্ষেত্রে আমাদের জায়গাতে একত্রে বসতে পারি। তবে সময়ের একটা স্বল্পতা আছে সেগুলো আপনারা নিশ্চয় বিবেচনা করবেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না ঐকমত্য কমিশন: আলী রীয়াজ

সর্বশেষ আপডেট : ০৪:৫৬:৩০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫