১২:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শুটিংয়ের যে বিষয় নিয়ে দীপিকাকে খোঁচা দিলেন রাশমিকা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:০০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • 61

ছবি : সংগৃহীত

বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এবার সিনেমার শুটিং এ কর্মঘন্টা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী।

শারীরিক ও মানসিক চাপ থেকে মুক্তি পেতে বলিউডের অনেকে যখন ৮ ঘণ্টার বেশি কাজ করবেন জানিয়েছেন, ঠিক তখনই দক্ষিণী তারকা রাশমিকা মান্দানার মুখে শোনা গেল ভিন্ন কথা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকা মন্তব্য করেছেন, ‘আট ঘন্টা কেন, সিনেমার স্বার্থে ১২ ঘণ্টাও কাজ করতে পারি’

যা দীপিকাকে ইঙ্গিত করেই করা হয়েছে বলে মনে করছেন অনেকে।

কিছুদিন আগেই ৮ ঘণ্টা কাজের দাবিতে সমালোচিত হয়েছিলেন দীপিকা, যদিও বলিউডের অনেক সহকর্মীই তাকে সমর্থন জানিয়েছিলেন। তবে রাশমিকা যেন সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন।

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’ সিনেমায় দীপিকার কাজ করার কথা ছিল। তবে শোনা যায়, তিনি ৮ ঘণ্টার বেশি শুটিং করতে পারবেন না বলে জানিয়ে দেন।

এই শর্তের কারণেই নাকি তাকে সিনেমাটি থেকে বাদ পড়তে হয় এবং তার পরিবর্তে অভিনেত্রী তৃপ্তি দিমরিকে নেওয়া হয়।

এই ঘটনাটি বলিউডে কাজের সময়সীমা নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে রাশমিকা মান্দানা এই প্রসঙ্গেই নিজের মতামত তুলে ধরেছেন। তিনি বলেন, ‘গোটা দেশ এ বিষয়টি নিয়ে আলোচনা করছে।

আরও পড়ুন : ফেমিনিস্ট’ জীবনসঙ্গী চান বাঁধন

কিন্তু কাজের সময় তো সেই কাজ আর টিমের ওপর নির্ভর করবে। ছবিতে সাইন করার আগেই এসব নিয়ে স্পষ্ট হওয়া উচিত।’

রাশমিকা আরও যোগ করেন, তিনি অনেক ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন—তেলুগু, কন্নড়, তামিল। সেখানে তিনি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, অর্থাৎ আট ঘণ্টা কাজ করতেন।

কিন্তু বলিউডে তাকে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত কাজ করতে হয়েছে। এমনকি কখনও কখনও সকাল ৯টায় শুটিং শুরু হয়ে পরের দিন পর্যন্তও চলেছে।

তার দাবি, ‘মনে হয় যেন ১২ ঘণ্টা না, টানা ৩৬ ঘণ্টা ধরে কাজ করে চলেছি।’

তিনি সবচেয়ে কষ্টকর বলে উল্লেখ করেছেন টানা ২-৩ দিন বাড়ি না গিয়ে কাজ করাটা, যা মোটেই সাধারণ ব্যাপার নয় বলে মন্তব্য করেছেন।

দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবি নিয়ে যখন আলোচনা-সমালোচনা তুঙ্গে, তখন রাশমিকার এই মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

শুটিংয়ের যে বিষয় নিয়ে দীপিকাকে খোঁচা দিলেন রাশমিকা

সর্বশেষ আপডেট : ১২:০০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫