০২:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নির্বাচনের তারিখ জানেন না সিইসি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:৩৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • 62

আগামী জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে ব্যাপক আলোচনা চললেও এখনও চূড়ান্ত তারিখ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন স্পষ্টভাবে জানিয়েছেন, ‘ ইলেকশনের তারিখ তো আমি নিজেও জানি না।’

মঙ্গলবার (৮ জুলাই) নির্বাচন কমিশন ভবনে এক সভায় অংশ নিয়ে সাংবাদিকদের উদ্দেশে সিইসি বলেন, ‘সকালে একবার বলেছি, আমি আপনাদের জানাবো। দুই মাস আগে জানাবো, পুরো ডিটেইলস জানিয়ে দেবো—কোন দিন ভোট হবে, কোন দিন নমিনেশন হবে। সুতরাং এজন্য একটু ধৈর্য ধরেন।’

তিনি আরও বলেন, ‘ইলেকশনের তারিখ নিয়ে আর কোনো কথা বলবো না। যথাসময়ে সব জানানো হবে।’

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠকে শুল্ক কমার আশা অর্থ উপদেষ্টার

সভায় প্রশাসনের ভাবমূর্তি নিয়ে কথা বলতে গিয়ে সিইসি বলেন, ‘আমাদের প্রশাসনের ইমেজ ক্ষুণ্ন হয়েছে, বিশেষ করে পুলিশের। এই ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য এই নির্বাচনই একটি বড় সুযোগ।’

তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করুন। প্রমাণ করুন যে, আমরা পেরেছি, এখনও পারি। ১৯৯১, ১৯৯৬, ২০০১ সালে যেমন করেছি, এবারও ইনশাআল্লাহ পারবো।’

সাংবাদিকদের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করে সিইসি বলেন, ‘আমাদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে গেছে—পজিটিভ কিছু লিখলে মানুষ পড়ে না, কিন্তু নেগেটিভ লিখলে সবাই আগ্রহ নিয়ে পড়ে। আমরা চাই আপনাদের সহযোগিতায় সচেতনতা তৈরির কাজটা সামনে এগিয়ে নিতে।’

তিনি আরও জানান, নির্বাচন কমিশন সচেতনতা বৃদ্ধির জন্য একটি বিশেষ ক্যাম্পেইনের পরিকল্পনা করছে, যেখানে গণমাধ্যমকে সক্রিয়ভাবে অন্তর্ভুক্ত করা হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নির্বাচনের তারিখ জানেন না সিইসি

সর্বশেষ আপডেট : ০৭:৩৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫