সবশেষ ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজায় কমপক্ষে আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সোমবার (৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের বর্বর হামলায় প্রাণ হারানো ফিলিস্তিনির সংখ্যা ৫৭ হাজার ৫২৩ জনে পৌঁছেছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতাল থেকে আরও ১০৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ৩৫৬ জন।
আরও পড়ুন : বাংলাদেশি পণ্যের ওপর ট্রাম্পের ৩৫ শতাংশ শুল্ক আরোপ
এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ৩৬ হাজার ৬১৭ জনে পৌঁছেছে।
বিবৃতিতে আরও বলা হয়, অনেক মৃতদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে রয়েছে। উদ্ধারকর্মীরা নিরাপত্তাজনিত কারণে সেখানে পৌঁছাতে পারছেন না।
ঢাকা ডেস্ক 









