১২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল দেখা যাবে যেভাবে

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:০৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • 104

ছবি : সংগৃহীত

সাধারণত পরীক্ষা শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। সে হিসেবে চলতি মাসের ১২ তারিখের মধ্যে ফলাফল প্রকাশিত হওয়ার কথা।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল  উদ্দিন হায়দার সোমবার (৭ জুলাই) জানান, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ জুলাই প্রকাশ করা হবে।

পরীক্ষার ফল দেখার পদ্ধতির এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, এবারও ফল দেখার নিয়মে কোনো পরিবর্তন আসছে না।

আগের নিয়ম অনুযায়ীই শিক্ষার্থীরা অনলাইনে ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

আরও পড়ুন : এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানা গেল

এসএসসি ও সমমনা পরীক্ষার ফলাফল দেখা যাবে শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট www.educationboardresults.gov.bd-তে গিয়ে।

এছাড়াও ফল জানা যাবে এসএমএসের মাধ্যমে।

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে।

এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ-SSC Dha ROLL YEAR)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেওয়া হবে।

মাদরাসা

এসএমএসের মাধ্যমে ফল জানতে হলে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে।

প্রি-রেজিস্ট্রেশনের নিয়ম হলো: Dakhil লিখে স্পেস দিয়ে MAD লিখে স্পেস দিয়ে রোল নম্বর এবং সাল লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: Dakhil MAD 123456 2025।

ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্টার করা নম্বরে স্বয়ংক্রিয়ভাবে ফল পৌঁছে যাবে।

আরও পড়ুন : কানাডার কার্লিটন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি পেলেন শারমিন আক্তার

কারিগরি

কারিগরি বোর্ডের ফল জানতে হলে টাইপ করতে হবে: SSC স্পেস TEC স্পেস রোল নম্বর স্পেস 2025 এবং পাঠাতে হবে 16222 নম্বরে।

এ ছাড়া শিক্ষার্থীরা চাইলে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফলসহ রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন।

আর প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল দেখতে হলে বোর্ডের ওয়েবসাইটে গিয়ে EIIN নম্বর দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল দেখা যাবে যেভাবে

সর্বশেষ আপডেট : ১১:০৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫