১১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইরান থেকে দ্বিতীয় দফায় ফিরলেন আরও ৩২ বাংলাদেশি

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০১:০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • 79

ছবি : সংগৃহীত

ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের কারণে দ্বিতীয় দফায় সেখানে আটকে পড়া আরও ৩২ বাংলাদেশি দেশে ফিরেছেন।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে তারা দেশে ফিরেছেন।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক কর্মকর্তা ইরান থে‌কে বাংলাদেশিদের ফেরার তথ্য নি‌শ্চিত ক‌রেছেন।

তিনি‌ বলেন, মঙ্গলবার দুটি আলাদা ফ্লাইটে ভো‌রে ২২ জন এবং সকা‌লে ১০ বাংলা‌দে‌শি ঢাকায় পৌঁ‌ছে‌ছেন।

ইরান ও ইসরাইলের মধ্যে সংঘাতের কারণে জুলাইয়ের শুরুতে সরকার ইরান থেকে ২৮ বাংলাদেশিকে দেশে ফেরত এনেছে। তা‌দের স্থলপথে পাকিস্তান হয়ে ঢাকায় আনা হয়।

তেহরানের বাংলাদেশ দূতাবাসের তথ্য বলছে, ইরানে প্রায় দুই হাজার বাংলাদেশি রয়েছেন। এর মধ্যে তেহরানে প্রায় ৪০০ বাংলাদেশি রয়েছেন।  ইরানে তালিকাভুক্ত বাংলাদেশিদের সংখ্যা ৬৭২ জন। এর মধ্যে শিক্ষার্থী রয়েছেন ৬৬ জন।

আরও পড়ুন : গাজায় বোমা বিস্ফোরণে ৫ ইসরায়েলি সেনা নিহত

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইরান ও ইসরাইলের মধ্যে সংঘাতের কারণে দেশে ফির‌তে আগ্রহী ২৫০ বাংলা‌দে‌শি তেহরান দূতাবাসে নিবন্ধন করেন। সংঘাত থেমে যাওয়ার পর পরিস্থিতি এখন স্বাভাবিক। যে কারণে নিবন্ধিতদের বেশিরভাব এখন দেশে ফিরতে চাইছে না। তবে ইরানে থাকা অনেক অবৈধ বাংলাদেশি দেশে ফিরতে চাইছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ইরান থেকে দ্বিতীয় দফায় ফিরলেন আরও ৩২ বাংলাদেশি

সর্বশেষ আপডেট : ০১:০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫