০৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে শিশুসহ আরও ৩ জনের মৃত্যু

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • 61

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় মরণঘাতী এডিস মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে চার বছর বয়সী শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৪২৫ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ৫১ জনের। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ১৮৮ জন রোগী।

আরও পড়ুন : ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ৪৯২

শুধু চলতি জুলাই মাসেই এখন পর্যন্ত ২ হাজার ৮৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৯ জনের। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৩৫১ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকায় ৩৮৬ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ৯৬৫ জন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ১২০ জন এবং চট্টগ্রাম বিভাগের বাইরে ৯৮ জন রোগী শনাক্ত হয়েছে, যা ডেঙ্গুর বিস্তার অঞ্চলভিত্তিক উদ্বেগ বাড়াচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে,

  • জানুয়ারিতে: ১,১৬১ জন
    ফেব্রুয়ারিতে: ৩৭৪ জন
    মার্চে: ৩৩৬ জন
    এপ্রিলে: ৭০১ জন
    মে’তে: ১,৭৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
    এই পাঁচ মাসে মোট মৃত্যু হয়েছে ২৩ জনের।

বিশেষজ্ঞরা মনে করছেন, বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার বাড়ায় ডেঙ্গু সংক্রমণের আশঙ্কা তীব্র হয়ে ওঠে। তারা নগরবাসীকে সচেতন থাকার পাশাপাশি সরকারি উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডেঙ্গুতে শিশুসহ আরও ৩ জনের মৃত্যু

সর্বশেষ আপডেট : ০৮:০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫