১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

‘আবরারের দেখানো পথেই এগোচ্ছে এনসিপি’

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • 89

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের দেখানো পথেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনীতি করছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে আবরার ফাহাদের কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,‘দিল্লি না ঢাকা—এই স্লোগান উঠেছিল আবরার ফাহাদ হত্যার প্রতিবাদী মিছিল থেকে। আজকের এই দিনে আমরা তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’

নাহিদ ইসলাম বলেন,‘আবরার ফাহাদ আমাদের যে পথ দেখিয়ে গেছেন, এনসিপি সেই পথেই রাজনীতি করছে। তিনি বাংলাদেশপন্থি, ভারতের আধিপত্য ও আগ্রাসনবিরোধী পথ দেখিয়েছেন। সেই পথ ধরেই জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল।’

আরও পড়ুন : ‘আসছি’ বলে সাগরে হারিয়ে গেলেন চবির তিন বন্ধু

তিনি আরও বলেন,‘আবরার ফাহাদ থেকে আবু সাইদ—আমরা সবাইকে স্মরণ করি। যারা গত ১৬ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের আমরা ধারণ করি। “দেশ গড়তে জুলাই পদযাত্রা” শহীদদের আকাঙ্ক্ষাকে সামনে রেখেই আয়োজন করা হয়েছে।’

আবরার ফাহাদের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন,‘তিনি দেশের পক্ষে কথা বলেছিলেন, ফেনী নদী চুক্তির মতো ভারতের আগ্রাসনবিরোধী বিষয় নিয়ে সোচ্চার হয়েছিলেন। এজন্যই ছাত্রলীগের মতো ভারতীয় তাবেদার একটি সংগঠন নির্মমভাবে সারারাত নির্যাতন চালিয়ে তাকে হত্যা করে।’

তিনি বলেন,‘২০১৮ সালের কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক আন্দোলনের পর ২০১৯ সালের আবরার ফাহাদ হত্যা জাতীয় রাজনীতির মোড় ঘুরিয়ে দেয়। এই ঘটনার পর ভারতের আধিপত্যবিরোধী আন্দোলন নতুন মাত্রায় শুরু হয়।’

আবরারের কবর জিয়ারতের সময় তাঁর বাবা বরকত উল্লাহ, মা রোকেয়া খাতুন এবং এনসিপির কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

‘আবরারের দেখানো পথেই এগোচ্ছে এনসিপি’

সর্বশেষ আপডেট : ০৬:১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫