০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

প্রেমিকার বাড়িতে হাজির হয়ে গোপন ভিডিও দেখাল প্রেমিক, অতঃপর..

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • 304

বিয়ের আয়োজন চলছে ঘরজুড়ে, অতিথিদের আনাগোনা। ঠিক এমন সময়ে নাটকীয়ভাবে হাজির এক যুবক, হাতে প্রেমিকার গোপন ছবি ও ভিডিও। উদ্দেশ্য—বিয়ে ভেঙে দেওয়া। কিন্তু নিজের ফাঁদে নিজেই আটকা পড়লেন তিনি। বিয়ের আসর থেকে গণধোলাইয়ের শিকার হয়ে শেষমেশ পুলিশের হাতে ধরা পড়লেন অভিযুক্ত প্রেমিক সুলাইমান মুন্সী। ঘটনাটি ঘটেছে শরীয়তপুর সদর উপজেলার মধ্য চরসুন্দী গ্রামে।

স্থানীয়দের ভাষ্যমতে, শরীয়তপুর সরকারি কলেজের এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন সুলাইমান মুন্সী। কিন্তু সম্পর্কের একপর্যায়ে ছাত্রীটি জানতে পারেন, সুলাইমান আগে থেকেই বিবাহিত এবং সন্তানের বাবা। প্রতারিত হওয়ার বোধ থেকে ছাত্রীটি সম্পর্ক ছিন্ন করেন।

আরও পড়ুন : মাগুরায় আ.লীগ কর্মীর তথ্যে পিস্তলসহ বিএনপি নেতা ধরা

ছাত্রীর ভাষ্য, ‘সুলাইমান আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক করেছিল। আমাদের একান্ত মুহূর্তের ছবি-ভিডিও তুলে পরে সে আমাকে ব্ল্যাকমেইল করে। একাধিকবার টাকা নিয়েছে, প্রায় এক লাখ টাকার মতো হাতিয়ে নিয়েছে।’

রবিবার যখন মেয়ের নতুন করে বিয়ের আয়োজন করে, ঠিক তখনই সুলাইমান বিয়ে ভাঙানোর পরিকল্পনা করেন। সকালে পাত্রপক্ষের কাছে মোবাইলে গোপন ছবি ও ভিডিও পাঠিয়ে দেয়। পরে তিনি সরাসরি মেয়ের বাড়িতে গিয়ে বিয়েতে বাধা দেওয়ার চেষ্টা করেন।

সেখানে উপস্থিত স্থানীয়দের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা সুলাইমানকে গাছে বেঁধে রাখেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।

ছাত্রীর মা বলেন, ‘আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে এ লোকটা। আমি তার কঠিন শাস্তি চাই।’

ওসি হেলাল উদ্দিন জানান, ‘ভুক্তভোগী ছাত্রীর অভিযোগের ভিত্তিতে সুলাইমান মুন্সীর বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রেমিকার বাড়িতে হাজির হয়ে গোপন ভিডিও দেখাল প্রেমিক, অতঃপর..

সর্বশেষ আপডেট : ০৬:০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫