ঢাকা ও নারায়ণগঞ্জের ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য সোমবার (৭ জুলাই) বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রোববার (৬ জুলাই) এক বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সোমবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা অংশের নয়টি খালে বিদ্যমান গ্যাস পাইপলাইন সরানোর কাজ চলবে। এ কারণে নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সব শ্রেণির গ্রাহকের জন্য।
তিতাস আরও জানিয়েছে, এসব এলাকার আশপাশেও গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।
আরও পড়ুন :পুলিশের কঠোর নিরাপত্তায় অনুষ্ঠিত হলো তাজিয়া মিছিল
সোমবার ১১ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়
গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলো হলো-টেংরা, বাহির টেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদালদোয়া, সানাড়পাড়, নিমাইকাশারি, নামা শ্যামপুর, জিয়া সরণী, জাপানি বাজার, তিতাস গ্যাস সড়ক, ছাপড়া মসজিদ, রূপসী বাংলা হাসপাতাল, শনির আখড়া, আরএস টাওয়ার সংলগ্ন এলাকা, গোবিন্দপুর, মাতুয়াইল, মৃধাবাড়ী, কাজলা, ভাঙ্গা ব্রিজ, ডেমরা, স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, পাইটি, জহির স্টিল, শাহরিয়ার স্টিল, ধার্মিক পাড়া ও কাউন্সিল এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
ঢাকা ডেস্ক 









