সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক জরিপ প্রকাশ করেছে।
প্রকাশিত জরিপের তথ্য মতে, আগামী নির্বাচনে বিএনপি ৩৮.৭৬ শতাংশ ভোট পাবে বলে মনে করেন তরুণরা।
সোমবার (৬ জুলাই) সানেম এ জরিপ প্রকাশ করে।
জরিপে বলা হয়, বিএনপির পরের অবস্থানে থাকবে জামায়াত। দলটি পাবে ২১.৪৫ শতাংশ ভোট।
সানেমের জরিপে আরও উঠে এসেছে, নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পেলে আওয়ামী লীগ পাবে ১৫ দশমিক শূন্য ২ শতাংশ ভোট।
আরও পড়ুন : নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে এগোবে : মির্জা ফখরুল
এছাড়া জরিপে অংশ নেয়া তরুণরা মনে করেন, অন্যান্য ধর্মীয় দলগুলো পাবে ৪.৫৯ শতাংশ ভোট। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাবে ১৫.৮৪ শতাংশ।
এছাড়া জাতীয় পার্টি পাবে ৩.৭৭ শতংশ এবং অন্যান্য দল পাবে শূন্য দশমিক ৫৭ শতাংশ ভোট।
ঢাকা ডেস্ক 









