০৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে এগোবে : মির্জা ফখরুল

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৪৮:১১ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • 107

ছবি : সংগৃহীত

নির্বাচনের মাধ্যমেই সঠিক পথে দেশ এগোবে বলে মন্তব্য করেছেন বিএন‌পি মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার। এমনটাই আমাদের আশা। আর নির্বাচনের মাধ্যমেই সঠিক পথে দেশ এগোবে।

সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় সি‌লেট পৌঁছে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শে‌ষে বিএন‌পি মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবা‌দিক‌দের এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র-জনতার আন্দোলন, বিশেষ করে জুলাইয়ের রক্তাক্ত ছাত্র গণঅভ্যুত্থান, যে নতুন পথ দেখিয়েছে, তা বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে।

দেশে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, হাজারও প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন : সীমান্তে দাদাদের বাহাদুরির দিন শেষ: নাহিদ

এর আগে সকাল ৯টা ২৫ মিনিটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা বিমানে সিলেটে এসে পৌঁছান।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের আমন্ত্রণে দলের কেন্দ্রীয় নেতারা সিলেট সফর করছেন।

তারা দুপুরে সিলেট মহানগরের পাঠানটুলা এলাকার সানরাইজ কমিউনিটি সেন্টারে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে অংশ নেবেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে এগোবে : মির্জা ফখরুল

সর্বশেষ আপডেট : ১২:৪৮:১১ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫