চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ জুলাই প্রকাশ করা হবে।
সোমবার (৭ জুলাই) সকালে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, এবার সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন।
মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে অংশ নেন ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। আর কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।
আরও পড়ুন : এক কলেজে দুই অধ্যক্ষ, চেয়ারে বসা নিয়ে চলছে টানাটানি
শিক্ষাবোর্ড জানিয়েছে, প্রকৃত ফলাফল প্রকাশে সময়সূচিতে সামান্য সামঞ্জস্য থাকতে পারে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা মোবাইল ও বোর্ডের ওয়েবসাইটে ফল দেখতে পারবে। পরবর্তীকালে পুনর্মূল্যায়নের আবেদনও গ্রহণ করা হবে।
ঢাকা ডেস্ক 









