সকালে ঘুম থেকে উঠে আমরা দাঁত ব্রাশ করি। অনেকের ধারণা, সকালে ঘুম থেকে উঠে ব্রাশ না করে পানি পান করা ঠিক নয়, কারণ তখন মুখে কিছু ব্যাকটেরিয়া থাকে।
এখন প্রশ্ন ওঠে,সকালে ব্রাশ না করে পানি পান করা কতটা স্বাস্থ্যকর? এত শরীরে কোনো ক্ষতি হয় কি না?
স্বাস্থ্যবিষয়ক মার্কিন ওয়েবসাইট লিব্রেটের এক প্রতিবেদনে বলা হয়েছে,ঘুমের পর মুখের লালায় থাকা ব্যাকটেরিয়া পানি পানের মাধ্যমে পাকস্থলীতে পৌঁছে যায় এবং পাকস্থলীর উচ্চ অ্যাসিডিক পরিবেশে সহজেই ধ্বংস হয়ে যায়।
ফলে এতে শরীরের কোনো ক্ষতি হয় না। বরং সকালে ঘুম থেকে উঠেই পানি পান করা স্বাস্থ্যের জন্য উপকারী।
জাপানি সংস্কৃতিতে এ অভ্যাসের দেখা মেলে, যেখানে তারা ব্রাশ করার আগেই দুই গ্লাস পানি পান করেন। চিকিৎসকরাও সকালে খালি পেটে অন্তত এক বা দুই গ্লাস পানি পানের পরামর্শ দিয়ে থাকেন।
সকালে ঘুম থেকে উঠেই পানি পান করার উপকারিতা জেনে নেওয়া যাক –
পরিপাকতন্ত্র পরিষ্কার রাখে
রাতে ঘুমের সময় পাকস্থলীতে জমে থাকা টক্সিনগুলো সকালে পানি পান করার মাধ্যমে ধীরে ধীরে বের হয়ে যায়। এতে পাকস্থলী ও পরিপাকতন্ত্র পরিষ্কার থাকে, যা হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
গ্যাস্ট্রিকের সমস্যা কমে যায়
সকালে পানি পান করলে পাকস্থলীর অ্যাসিড ও এনজাইম আরও সক্রিয় হয়, যা খাবার হজমে সহায়ক ভূমিকা রাখে। ফলে বদহজম ও গ্যাস্ট্রিকের সমস্যা অনেকটাই কমে যায়।
আরও পড়ুন : বর্ষাকালে ত্বক ভালো রাখতে যেসব ফেসপ্যাক ব্যবহার করবেন
মেটাবলিজমের গতি বাড়ায়
খালি পেটে পানি পান করলে হজম প্রক্রিয়া আরও সক্রিয় হয় এবং শরীরের বিপাকক্রিয়া বা মেটাবলিজম বেড়ে যায়। এতে সারা দিন শরীর হাইড্রেটেড থাকে এবং শারীরিক কার্যক্ষমতা উন্নত হয়।
মাথাব্যথা ও মাইগ্রেন প্রতিরোধ করে
সকালে পানি পান করলে মাথাব্যথা ও মাইগ্রেনের ঝুঁকি কমাতে সাহায্য করে। পাশাপাশি এটি কোলনের সংক্রমণ প্রতিরোধে সহায়ক, কারণ খালি পেটে পানি পান করলে পেট পরিষ্কার থাকে ও পরিপাকতন্ত্র সুস্থ থাকে।
ওজন নিয়ন্ত্রণে সহায়ক
খালি পেটে পানি পান করলে ক্ষুধা কিছুটা কমে যায় কারণ অপ্রয়োজনীয় খাওয়া এড়ানো যায়। এতে শরীরের মেটাবলিজম বাড়ে, যা ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
ত্বকের উজ্জ্বলতা বাড়ায়
সকালে ব্রাশ না করেই পানি পান করলে শরীর থেকে টক্সিন বের হয়ে যায়। এতে ত্বকের ব্রণ ও ফুসকুড়ির সমস্যা কমতে সাহায্য করে এবং ত্বক সুস্থ ও উজ্জ্বল থাকে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
সকালে ব্রাশ না করেই পানি পান করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বাড়তে পারে। মুখের লালায় থাকা প্রাকৃতিক এনজাইম ও উপকারী ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে।
ঢাকা ডেস্ক 















