রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন।
রোববার (৬ জুলাই) সকালে হোটেল লা মেরিডিয়ানের বিপরীত পাশের সড়কে ঝাড়ু দেওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতারা হলেন, আশরাফ আলী ও নেহার খাতুন। তারা খিলক্ষেত এলাকায় ভাড়া থাকতেন।
আরও পড়ুন : ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসির মশক নিধন অভিযান
খিলক্ষেত থানার ডিউটি অফিসার এএসআই আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে নেওয়ার প্রক্রিয়া চলছে।
তিনি জানান, ঘাতক কাভার্ডভ্যানটিকে জব্দ করা হয়েছে ও চালক আবুল কাশেমকে আটক করা হয়েছে।
ঢাকা ডেস্ক 









