০১:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাজধানীতে কাভার্ডভ্যান চাপায় ২ পরিচ্ছন্নতাকর্মী নিহত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:২৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • 75

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন।  

রোববার (৬ জুলাই) সকালে হোটেল লা মেরিডিয়ানের বিপরীত পাশের সড়কে ঝাড়ু দেওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতারা হলেন, আশরাফ আলী ও নেহার খাতুন। তারা খিলক্ষেত এলাকায় ভাড়া থাকতেন।

আরও পড়ুন : ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসির মশক নিধন অভিযান

খিলক্ষেত থানার ডিউটি অফিসার এএসআই আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে নেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি জানান, ঘাতক কাভার্ড‌ভ্যানটিকে জব্দ করা হয়েছে ও চালক আবুল কাশেমকে আটক করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজধানীতে কাভার্ডভ্যান চাপায় ২ পরিচ্ছন্নতাকর্মী নিহত

সর্বশেষ আপডেট : ১০:২৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫