১২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭ 

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:৩৫:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • 64

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৭ জন রোগী।

রোববার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শনিবার (৫ জুলাই) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত এ সময়ের মধ্যে কারও মৃত্যু হয়নি।

প্রতিবেদনে বলা হয়, বরিশাল বিভাগেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, ১২৭ জন।

এদিকে বরগুনা জেলায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ১০২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ।

আরও পড়ুন : সাংবাদিক মাহমুদুর রহমানের মা আর নেই

এ নিয়ে বরগুনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৫৯ জনে। জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ২৮ জন।

বরগুনার সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৪৫ জনের। আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৭১ জন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭ 

সর্বশেষ আপডেট : ০৬:৩৫:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫