০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

৫ মাসে প্রেমিকের হাত ধরে পালিয়েছে ৫৩৬ তরুণী

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:২৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • 159

তরুণী/এআই

গণমাধ্যমে প্রায়ই তরুণী নিখোঁজের খবর প্রকাশিত হয়। কিন্তু একটি রাজ্য প্রতিমাসে ১০০ তরুণী নিখোঁজ হওয়া নিশ্চয় স্বাভাবিক নয়। এই অস্বাভাবিক ঘটনাটিই ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। সেখানে গত ৫ মাসে নিখোঁজ হয়ে গেছেন ৫০০ বিবাহিত তরুণী।

ভারতীয় গণমাধ্যম কলকাতা প্রতিদিনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে মোট ৫৩৬ জন তরুণী নিখোঁজ হয়েছেন, যাদের মধ্যে প্রায় ৯০ শতাংশই বিবাহিত। সে হিসেবে নিখোঁজ তরুণীদের ৫০০ জনই বিবাহিত।

প্রতিবেদনে বলা হয়, এসব নারীদের অনেকে প্রেমিকের হাত ধর পালিয়েছেন। কেউবা ঘর ছেড়েছেন অজানা কারণে যার কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না।
এসব নারীদের আবার অনেকের ছোট ছোট সন্তান আছে।

পুলিশ সূত্রে জানা যায়, পালিয়ে যাওয়া এসব নারীদের বেশিরভাগেরই পুরুষদের সাথে আলাপ হয়েছে ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে।

আরও পড়ুন : আজও সমাজ বদলায়নি: ঋতুপর্ণা

তবে কাউকে খুঁজে পেলে আবার পুলিশ পড়ছে অন্য দ্বিধাদ্বন্দ্বে। নারীরা জানাচ্ছেন, ‘আমরা প্রাপ্তবয়স্ক, নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের রয়েছে।’

বিশ্লেষকদের মতে, এই নিখোঁজ হওয়ার প্রবণতা নিছক ব্যক্তিগত ইস্যু নয়, বরং এটি সমাজে চলমান এক গভীর মানসিক ও সম্পর্কভিত্তিক সংকটের ইঙ্গিত। মোবাইল ও সোশ্যাল মিডিয়া হয়তো নিঃসঙ্গ তরুণীদের জন্য এক নতুন ‘পালাবার দরজা’ খুলে দিয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

৫ মাসে প্রেমিকের হাত ধরে পালিয়েছে ৫৩৬ তরুণী

সর্বশেষ আপডেট : ০৯:২৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫