০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সীমান্তে দাদাদের বাহাদুরির দিন শেষ : নাহিদ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৪৯:২২ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • 66

একটি জনসভায় নাহিদ ইসলাম। সৌজন্য ছবি

সীমান্তে দাদাদের বাহাদুরির দিন শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা এসব আগ্রাসন আর মেনে নেব না।

রোববার (৬ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গ্রেনেড মারে, বোমার বিস্ফোরণ ঘটায়। সীমান্তে দাদাদের বাহাদুরির দিন শেষ। আগামীতে আগ্রাসন চালানো হলে, আমার ভাইদের হত্যা করা হলে লং মার্চ ঘোষণা করব।

নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের বার্তা নিয়ে এসেছি। যে বার্তা একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখায়। বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখায়। গণঅভ্যুত্থানের পর আমরা নতুন বাংলাদেশ চেয়েছি, রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি, আমরা গণত্যাকারীদের বিচার চেয়েছি। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ চেয়েছি।

আরও পড়ুন : শেখ হাসিনা কি লন্ডন যাচ্ছেন?

স্বৈরাচারী আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ওপর দীর্ঘদিন ধরে নির্মম নির্যাতন করেছে উল্লেখ করে তিনি বলেন, সেই নির্যাতনকে সায় দিয়ে দিল্লির সরকারও সীমান্তে হত্যা চালিয়েছে। কিন্তু ভারত আর কোনোদিন আঙ্গুল উঁচিয়ে কথা বলতে পারবে না।

পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন দলের সদস্য সচিব আখতার হোসেন।

এ সময় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সীমান্তে দাদাদের বাহাদুরির দিন শেষ : নাহিদ

সর্বশেষ আপডেট : ০৮:৪৯:২২ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫