০৯:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শেখ হাসিনা কি লন্ডন যাচ্ছেন?

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:২০:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • 104

শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ভারতের দিল্লি থেকে লন্ডন যাচ্ছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি খবর ছড়িয়ে পড়েছে। খবরটিতে ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক বাংলার লোগো দিয়ে একটি ভিডিও প্রতিবেদন প্রচার করা হয়েছে।

প্রতিবেদনে দাবি করা হচ্ছে, শেখ হাসিনা দিল্লি থেকে লন্ডন যাচ্ছেন। একইসঙ্গে প্রচারিত ভিডিওটিতে হাসিনাকে বহনকারী সেনাবাহিনীর হেলিকপ্টারটিও দেখা যাচ্ছে।

ভিডিওটিতে বলতে শোনা যায়, শেখ হাসিনাকে বহনকারী সেনাবাহিনীর হেলিকপ্টারটি বাংলাদেশের এবং বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে এটি দিল্লি অভিমুখী। এবং ধারণা করা যাচ্ছে যে এটি পরবর্তীতে লন্ডন অভিমুখে যাত্রা করবে।

এছাড়াও প্রতিবেদনে ৫ আগস্টে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর ঢাকার উত্তাল রাস্তার দৃশ্যও ‘এই মূহুর্তের দৃশ্য’ দাবিতে প্রচার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি প্রতিবেদনটি সাম্প্রতিক সময়ের নয় বরং, এটি গত ৫ আগস্টে শেখ হাসিনাকে বহনকারী দাবিকৃত হেলিকপ্টার ভারতের আকাশে উড্ডয়নরত অবস্থার ভিডিও।

তাছাড়া, সে সময় বা সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা লন্ডন গিয়েছেন দাবিটির স্বপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ নেই।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে তাতে ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক বাংলার লোগোর সংযুক্তি পাওয়া যায়। পরবর্তীতে উক্ত তথ্য ও প্রতিবেদনে বলা তথ্য সূত্র ধরে অনুসন্ধান করলে রিপাবলিক বাংলার ইউটিউব চ্যানেলে ‘দিল্লি হয়ে লন্ডনের পথে শেখ হাসিনা। শেখ হাসিনার বিমান কোন পথে। এক্সক্লুসিভ তথ্য একমাত্র রিপাবলিকে’ শীর্ষক শিরোনামে গত ০৫ আগস্টে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়।

আরও পড়ুন : সংস্কারের নামে প্রতিষ্ঠানকে দুর্বল করার প্রস্তাবকে বিএনপি সমর্থন করে না : মির্জা ফখরুল

প্রতিবেদনে দাবি করা হয়, ২০২৪ সালের ৫ আগস্টে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর বাংলাদেশের সেনাবাহিনীর হেলিকপ্টারে করে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন শেখ হাসিনা।

প্রতিবেদনটি রেকর্ডকালীন সময়ে শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি দিল্লি অভিমুখে যাত্রা করছে। প্রতিবেদনটিতে আরো দাবি করা হয়, ধারণা করা হচ্ছে শেখ হাসিনা পরবর্তীতে লন্ডনে যাবেন।

যা বোঝা যাচ্ছে

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে গত বছরের ৫ আগস্ট বা সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার লন্ডন যাওয়ার কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি ভারতে অবস্থান করছেন।

সুতরাং, ২০২৪ সালের ৫ আগস্টে শেখ হাসিনাকে বহনকারী দাবিকৃত হেলিকপ্টার ভারতের আকাশে উড্ডয়নরত অবস্থার ভিডিও সম্প্রতি দিল্লি থেকে শেখ হাসিনা লন্ডনে যাচ্ছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

শেখ হাসিনা কি লন্ডন যাচ্ছেন?

সর্বশেষ আপডেট : ০৮:২০:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫