০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল ঘোষণা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:১৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • 73

ছবি : সংগৃহীত

টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক যুক্তরাষ্ট্রে নতুন একটি রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিয়েছেন। দলটির নাম দিয়েছেন ‘আমেরিকা পার্টি’।

শনিবার (৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। খবর রয়টার্সের।

মাস্ক বলেন, ‘আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে আজ আমেরিকা পার্টির জন্ম হলো।’

কয়েকদিন আগে তিনি এক্সে একটি জরিপ চালান, যেখানে প্রায় ১২ লাখ মানুষ অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীদের দুই-তৃতীয়াংশই নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা অনুভব করেন বলে দাবি মাস্কের এবং এই সমর্থনের প্রেক্ষিতেই তিনি নিজের উদ্যোগের ঘোষণা দেন।

মাস্ক বলেছেন, জরিপে অংশগ্রহণকারীদের দুই-তৃতীয়াংশ নতুন দল চেয়েছেন এবং তারা তা পাবেন।

গত শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প ‘বিগ বিউটিফুল বিল’ নামে পরিচিত করছাড় ও ব্যয় বৃদ্ধির বিলকে আইনে পরিণত করার প্রতিক্রিয়ায় নতুন এ দল গঠনের ঘোষণা দিলেন মাস্ক।

ট্রাম্প প্রস্তাবিত এই বিলের কড়া সমালোচনা করেছেন মাস্ক। তিনি বলেছেন, ‘বিলটি যুক্তরাষ্ট্রকে দেউলিয়া করে দেবে।’

নতুন ব্যয় পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে তাঁর মতবিরোধ তৈরি হয় এবং মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণার মধ্য দিয়ে এ বিরোধ আরও তীব্র হলো।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে টেক্সাসে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ২৪

ইলন মাস্ক এর আগে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার-প্রচারণা চলাকালে ট্রাম্পকে বড় অঙ্কের অনুদান দিয়েছিলেন। তিনি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে তাঁর সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবেও কাজ করেছেন।

এর আগে মাস্ক বলেছিলেন, তিনি একটি রাজনৈতিক দল গঠন করবেন এবং ট্রাম্পের করছাড় ও ব্যয় বৃদ্ধি বিলের সমর্থন দেওয়া আইনপ্রণেতাদের পরবর্তী নির্বাচনে হারাতে অর্থ ব্যয় করবেন।

এই সপ্তাহের শুরুতে ট্রাম্প হুমকি দেন, মাস্কের কোম্পানিগুলো কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যে ভর্তুকি পায়, তা বন্ধ করে দেওয়া হতে পারে।

তবে মাস্ক যতই সম্পদশালী হোন না কেন, রিপাবলিকান-ডেমোক্র্যাট দুই দলীয় আধিপত্য ভাঙা সহজ কাজ হবে না বলে মনে করা হচ্ছে। দল দুটি গত ১৬০ বছরের বেশি সময় ধরে মার্কিন রাজনীতিতে প্রভাব বিস্তার করে আসছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

যুক্তরাষ্ট্রে ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল ঘোষণা

সর্বশেষ আপডেট : ১২:১৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫