০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে হারতে দেবে না চীন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:০০:০৬ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • 63

ছবি : সংগৃহীত

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ ইস্যুতে নিজেদের অবস্থান এবার পুরোপুরি স্পষ্ট করল রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত চীন। 

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পরাজয় কোনভাবেই মেনে নেবেন না চীন।

শনিবার (৫ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র বিভাগের প্রধান কাজা কালাসের সঙ্গে বৈঠক করেন ওয়াং ই। চার ঘণ্টাব্যাপী সেই বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে চীনের চূড়ান্ত অবস্থান জানতে চান কাজা কালাস।

এ সময় ওয়াং স্পষ্টভাবে বলেন, বেইজিং কোনোভাবেই এ যুদ্ধে রাশিয়ার পরাজয় মেনে নেবে না। আমরা রাশিয়াকে হারতে দেবো না।

তবে, ওয়াং ই দাবি করেছেন, যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত মস্কোকে কোনো সামরিক সহায়তা দেয়নি বেইজিং।

ইইউ’র পররাষ্ট্র বিভাগের প্রধানকে তিনি বলেছেন, ‘চীন যদি রাশিয়াকে সহায়তা দিত, তাহলে এ যুদ্ধ অনেক আগেই শেষ হয়ে যেতো।’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পাশাপাশি সাইবার নিরাপত্তা, বিরল খনিজ উপাদান, এবং ইইউ-চীন দ্বিপাক্ষিক বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে বৈঠকে কথা বলেছেন কাজা কালাস এবং ওয়াং ই।

কী কারণে চীনের এই অবস্থান— তাও ব্যাখ্যা করেছেন ওয়াং ই। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়া পরাজিত হলে যুক্তরাষ্ট্রের মনযোগের কেন্দ্রে চলে আসবে চীন এবং এশিয়া-প্রশান্ত অঞ্চল এবং সেক্ষেত্রে ওয়াশিংটনের একমাত্র লক্ষ্যবস্তু হবে চীন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে হারতে দেবে না চীন

সর্বশেষ আপডেট : ০৯:০০:০৬ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫