০৪:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

তানজিন তিশাকে নিয়ে হাজির হচ্ছেন জায়েদ খান

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:৩১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • 35

যুক্তরাষ্ট্রে বাংলা ভাষাভাষীদের প্রিয় গণমাধ্যম ঠিকানা এবার নতুন এক টক শো নিয়ে হাজির হচ্ছে। নিউইয়র্ক থেকে প্রকাশিত এ অনুষ্ঠানের নাম ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’। এ অনুষ্ঠানেই ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে হাজির হচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান।

তানজিন তিশাকে নিয়ে হাজির হচ্ছেন জায়েদ খান

‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো উপস্থাপনায় নাম লিখিয়েছেন জায়েদ। আর তার উপস্থাপনায় প্রথম পর্বেই অতিথি হয়ে আসছেন অভিনেত্রী তানজিন তিশা।

এই অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে জায়েদ খান নিয়মিত থাকছেন। প্রতি শুক্রবার রাতে দর্শকদের সামনে নতুন নতুন অতিথি নিয়ে হাজির হবেন তিনি।

স্বদেশ ও প্রবাসী দর্শকদের কথা মাথায় রেখে সাজানো হয়েছে এই অনুষ্ঠান। থাকছে তারকাদের একান্ত সাক্ষাৎকার, প্রবাস জীবনের সংগ্রাম ও সাফল্যের গল্প, সামাজিক বাস্তবতা, এবং নতুন প্রজন্মের উদ্ভাবনী ভাবনার স্পর্শ।

নতুন অনুষ্ঠান প্রসঙ্গে ঠিকানার সিইও মুশরাত শাহীন বলেন, এই শো আমাদের সংস্কৃতি, অভিজ্ঞতা ও আত্মপরিচয়কে বিশ্বমঞ্চে পৌঁছে দেয়ার এক সাহসী পদক্ষেপ। আমাদের এই যাত্রায় জায়েদ খানকে পেয়ে আমরা গর্বিত।

‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ প্রসঙ্গে জায়েদ খান বলেন, এটা আমার জন্য এক নতুন যাত্রা। এ অনুষ্ঠানের মাধ্যমে আমি দর্শকদের এমন কিছু জীবনের গল্প উপহার দিতে চাই, যা অনুপ্রেরণাদায়ক এবং চেতনাকে নাড়া দেয়ার মতো হবে।

প্রসঙ্গত, ঠিকানা টিভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে অনুষ্ঠানটির প্রথম পর্ব প্রচারিত হবে আগামী শুক্রবার (৪ জুলাই)। নিউ ইয়র্ক সময় সকাল ১০টা এবং বাংলাদেশ সময় রাত ৮টায় অনুষ্ঠানটি প্রচার হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

তানজিন তিশাকে নিয়ে হাজির হচ্ছেন জায়েদ খান

সর্বশেষ আপডেট : ১১:৩১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫