১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

তাসনিম জারার উকুন মারার ভিডিও দেখেছিল ফাতিমা, অতঃপর…

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৩৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • 115

লালমনিরহাটের এক পথসভায় অংশ নিয়ে পাঁচ বছর বয়সী এক শিশুর সঙ্গে দেখা হওয়াকে ঘিরে একটি হৃদয়ছোঁয়া অভিজ্ঞতা শেয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত স্ট্যাটাসটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি ঘটে বুধবার (২ জুলাই) লালমনিরহাট শহরের মিশন মোড়ে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’র এক পথসভায়। সভার শেষে ডা. জারা ছোট্ট শিশু ফাতিমাকে কোলে নেওয়া একটি ছবি শেয়ার করেন এবং সঙ্গে লেখেন, ‘ আজ ফাতিমার সঙ্গে দেখা হলো। ওর বয়স মাত্র পাঁচ। ওর বাবা বললেন, ফাতিমা আমার উকুন দূর করার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে তাকে অনুরোধ করে ওর জন্য ওই শ্যাম্পু আনতে। শ্যাম্পু ব্যবহারের পর এখন ওর মাথায় আর উকুন নেই।’

আরও পড়ুন : পাবনায় শিক্ষকের চড়ে রক্তাক্ত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী

ডা. তাসনিম জারা তার অনুভূতি ব্যক্ত করে লেখেন, ‘এ গল্পটা সরাসরি শোনার পর খুব ভালো লেগেছে। এই প্রজন্ম কৌতূহলী, আত্মবিশ্বাসী এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আগ্রহী। তারা বড় হচ্ছে এমন এক সময়ে, যেখানে প্রয়োজনীয় তথ্য হাতের নাগালে। ওরা আর আগের মতো সহজে প্রতারিত হবে না। বরং অন্যায়ের প্রতিবাদ করবে, প্রশ্ন করবে।’

স্ট্যাটাসের শেষে তিনি ছোট্ট ফাতিমার জন্য শুভকামনাও জানিয়েছেন।

এই স্ট্যাটাস প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ব্যাপক সাড়া ফেলে। অনেকেই মন্তব্য করেছেন, নতুন প্রজন্মের এমন সচেতনতা ও সক্রিয়তা দেশের জন্য আশার আলো।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

তাসনিম জারার উকুন মারার ভিডিও দেখেছিল ফাতিমা, অতঃপর…

সর্বশেষ আপডেট : ১২:৩৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫