০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আজকের আবহাওয়া

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:০১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • 83

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিকভাবে স্বল্পস্থায়ী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিন দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিক থেকে মেঘের প্রবাহ শুরু হয়ে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বেশ কয়েকটি বিভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা,বরিশাল ও সিলেট বিভাগের কিছু এলাকায় তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে।

বিভাগভিত্তিক সম্ভাব্য বৃষ্টিপাতের হার হলো:

  • খুলনা বিভাগ: ৬০%
    বরিশাল বিভাগ: ৪৫%
    সিলেট বিভাগ: ৪০%
    চট্টগ্রাম বিভাগ: ৩৫%
    রাজশাহী বিভাগ: ৩০%
    ঢাকা বিভাগ: ২৫%
    রংপুর ও ময়মনসিংহ বিভাগ: ২০% করে

তবে দেশের বেশিরভাগ অঞ্চলে বজ্রপাত ছাড়াই এই বৃষ্টিপাত ঘটতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন : মুরাদনগরের সেই ধর্ষণকাণ্ডের আরও এক ভিডিও ভাইরাল

আবহাওয়ার খবরে আরও জানানো হয়েছে, আগামীকাল শুক্রবার (৪ জুলাই) থেকে বৃষ্টিপাতের মাত্রা ধীরে ধীরে বাড়তে পারে এবং ৬ থেকে ৯ জুলাইয়ের মধ্যে তা সারাদেশে সক্রিয় পর্যায়ে পৌঁছাতে পারে। এই সময়ে বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও ঢাকা বিভাগে অধিক বৃষ্টির আশঙ্কা রয়েছে।

অন্যদিকে বঙ্গোপসাগর উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে ৩ জুলাই। সমুদ্রে বাতাসের গতিবেগ গড়ে ৩৫ থেকে ৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এবং স্থানভেদে ৪ থেকে ৫ ফুট উচ্চতার ঢেউ সৃষ্টি হতে পারে।

এর ফলে মাছ ধরার ছোট নৌযান চলাচলের জন্য সাগর বিপজ্জনক হয়ে উঠতে পারে। আগামী দুই সপ্তাহের জন্য সাগরে যাত্রা ঝুঁকিপূর্ণ হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামীকাল সারাদেশে একটানা রোদ বা বৃষ্টি কোনোটিই দীর্ঘস্থায়ী হবে না। সাগরে যাত্রা বা কৃষিকাজের আগে সংশ্লিষ্টদের আবহাওয়ার সর্বশেষ আপডেট জেনে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আজকের আবহাওয়া

সর্বশেষ আপডেট : ১২:০১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫