১১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মোটরসাইকেল রেজিস্ট্রেশনে কড়াকড়ি আরোপ বিআরটিএর

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৫০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • 126

বাংলাদেশে আমদানিকৃত মোটরসাইকেল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নতুন করে কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। প্রতিষ্ঠানটির পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক নির্দেশনায় জানানো হয়েছে, সদর দপ্তরের পূর্বানুমোদন ছাড়া কোনো আমদানিকৃত মোটরসাইকেল রেজিস্ট্রেশন করা যাবে না।

৩০ জুন জারি করা ওই নির্দেশনায় বিআরটিএ জানিয়েছে, সম্প্রতি কিছু অসাধু আমদানিকারক সেমি-নকড ডাউন বা কমপ্লিটলি নকড ডাউন পদ্ধতিতে আনা মোটরসাইকেলের আমদানি কাগজপত্র জাল করে সেগুলোকে সম্পূর্ণ প্রস্তুত ইউনিট হিসেবে উপস্থাপন করে রেজিস্ট্রেশন করানোর চেষ্টা করছে।

এছাড়া, ১৬৫ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেলকে জালিয়াতির মাধ্যমে কম সিসির বলে দেখিয়ে কাস্টমস ছাড় করিয়ে রেজিস্ট্রেশনের জন্য বিআরটিএতে আবেদন করা হচ্ছে বলেও জানায় সংস্থাটি।

এই অনিয়ম রোধে বিআরটিএ সদর দপ্তর থেকে আমদানিকৃত মোটরসাইকেলের সব ধরনের কাগজপত্র যাচাই-বাছাই করে চেসিস ও ইঞ্জিন নম্বরের তালিকা অনুমোদনসহ বিআরটিএ’র আইএস সিস্টেমে আপলোড করা হবে। তালিকা যাচাই ছাড়া কোনো সার্কেল অফিস রেজিস্ট্রেশন কার্যক্রম করতে পারবে না।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, আগামী ৩১ জুলাইয়ের পর থেকে অনুমোদিত তালিকা ব্যতীত আমদানিকৃত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

এই নির্দেশনা কার্যকর করতে বিআরটিএ চেয়ারম্যানের অনুমোদন রয়েছে এবং নির্দেশ লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও স্পষ্টভাবে জানানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মোটরসাইকেল রেজিস্ট্রেশনে কড়াকড়ি আরোপ বিআরটিএর

সর্বশেষ আপডেট : ০৮:৫০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫