০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আবার বাড়ল সোনার দাম, আজই কার্যকর

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ১০:৪০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • 61

ছবি : সংগৃহীত

দাম কমে যাওয়ার মাত্র দুই দিনের মধ্যেই আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এ দফায় প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৮৯০ টাকা বাড়িয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী আজ ২ জুলাই থেকেই নতুন দাম কার্যকর হবে

এর আগে ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম দিনে অর্থাৎ ১ জুলাই ২২ ক্যারেটের এক ভরি সোনা এক লাখ ৭০ হাজার ২৩৬ টাকায় বেচাকেনা হয়েছে।

নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের দাম এক লাখ ৭২ হাজার ১২৬ টাকা।

এ ছাড়াও ২১ ক্যারেট প্রতি ভরি এক লাখ ৬৪ হাজার ২৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৪০ হাজার ৮৩১ টাকা।

পাশাপাশি সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৬ হাজার ৪৮৮ টাকা বেচাকেনার সিদ্ধান্ত হয়েছে।

এদিকে দেশের বাজারে সোনার দাম কমানো হলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে।

আরও পড়ুন : কমে গেল জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার

এ ক্ষেত্রে ২২ ক্যারেটের এক ভরি রূপার ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার ১ হাজার ৭২৬ টাকা বেচাকেনা হচ্ছে।

স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে।

তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে বলে জানিয়েছে বাজুস।

এর আগে, সবশেষ গত ২৮ জুন দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেসময় ভরিতে ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এ নিয়ে চলতি বছর মোট ৪১ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ২৭ বার, আর কমেছে মাত্র ১৫ বার।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আবার বাড়ল সোনার দাম, আজই কার্যকর

সর্বশেষ আপডেট : ১০:৪০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫