০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন পেলেন মাগুরা জেলার শ্রেষ্ঠ পেঁয়াজ চাষি মো. আশরাফুল ইসলাম

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৪৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • 309

মাগুরা জেলার শ্রেষ্ঠ পেঁয়াজ চাষি ও অনলাইন গ্রুপের পরিচালক খান মো. আশরাফুল ইসলামকে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিনে দিয়েছে সরকার। মঙ্গলবার (০১ জুলাই) মাগুরার শ্রীপুর উপজেলা কৃষি অফিস চত্বরে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়।

এয়ার ফ্লো মেশিন পেলেন মাগুরা জেলার শ্রেষ্ঠ পেঁয়াজ চাষি মো. আশরাফুল ইসলাম

এ ছাড়া কৃষক ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে প্রণোদনা সার, বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

খাঁন মো. আশরাফুল ইসলাম মাগুড়ার শ্রীপুর উপজেলার ছোট উদাস গ্রামের খাঁন মো. আইয়ুব আলীর ছেলে।

জানা গেছে, মো. আশরাফুল ইসলাম ধান, পাট ও সবজি চাষের পাশাপাশি লাভজনক ফসল হিসেবে তিনি পেঁয়াজ চাষ করে থাকেন। তিনি বর্তমানে বছরে প্রায় ৭ একর জমিতে পেঁয়াজ চাষের সঙ্গে পেঁয়াজের বীজও সংরক্ষণ করেন। যেখানে নিজে লাভবান হওয়াসহ প্রায় ৫ শত নারী-পুরুষ কাজ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন। পেঁয়াজ চাষে তার এ উদ্যোগ অনেক বেকার যুবককে পেঁয়াজ চাষসহ অন্যান্য কৃষিকাজের প্রতি উৎসাহিত ও অনুপ্রাণিত করছে।

মঙ্গলবার কৃষি উপকরণ বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. তাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন কবির।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবুর রহমান।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে মোট ১ হাজার ৮৮০ কৃষককে রোপা আমন, ৩০০ জন কৃষককে শাকসবজি, পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য ৩৫ জন, এয়ার ফ্লো মেশিন ৮০ জন, তালের চারা ৭৫ জন, গ্রীষ্মকালীন পেঁয়াজ ১ হাজার ৩০০ জন, আম ১৫০ জন ও ১ হাজার ৭০০ জন কৃষক-কৃষাণী ও ছাত্র ছাত্রীদের মাঝে তাল, বেল, জাম, নিম গাছের চারা এবং বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ০৮ জুলাই ভালো কাজে স্বীকৃতি হিসেবে মাগুড়া জেলা প্রশাসন পেঁয়াজ চাষে সফল খাঁন মো. আশরাফুল ইসলামকে সম্মাননা প্রদান করে। ধান, পাট ও সবজি চাষের পাশাপাশি পেঁয়াজ চাষের মাধ্যমে স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থান এবং সামাজিক ও অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে অবদান রাখায় তাকে এ সম্মাননা দেওয়া হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন পেলেন মাগুরা জেলার শ্রেষ্ঠ পেঁয়াজ চাষি মো. আশরাফুল ইসলাম

সর্বশেষ আপডেট : ০২:৪৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫