০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শাবনূর ভক্তদের জন্য সুখবর

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:২৯:১৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • 138

নব্বই দশকের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। বেশ অনেক বছর আগেই ঢালিউডকে বিদায় জানিয়ে দেশের বাইরে পাড়ি জমিয়েছেন। এরমধ্যে কয়েকবারই সিনেমায় ফেরার কথা জানিয়েছিলেন নায়িকা, পরে লাইট-ক্যামেরার সামনে ফিরলেও তা ধারাবাহিকতা ছিল না। তবে এবার শাবনূর ভক্তদের জন্য সুখবর পাওয়া গেল। শিগগিরই শুটিংয়ে ফিরছেন এ চিত্রনায়িকা।

শুটিংয়ে ফিরছেন শাবনূর

গত বছরের এপ্রিলে ‘রঙ্গনা’ সিনেমা দিয়ে দীর্ঘ অনেক বছর পর ক্যামেরার সামনে দাঁড়ান শাবনূর। মে মাসে অর্ধেকের বেশি সিনেমাটির দৃশ্যধারণ শেষ করে আবার সিডনিতে ফিরে যান নায়িকা।

এরপর কেটে যায় ১৪ মাসেরও বেশি সময়।

চলতি বছরের ৮ আগস্ট থেকে সিনেমার বাকি অংশের শুটিং হওয়ার কথা থাকলেও দেশের চলমান পরিস্থিতির কারণে দেশেই ফিরতে পারেননি শাবনূর।

এরপর ‘রঙ্গনা’র দ্বিতীয় ধাপের শুটিং শুরু করার কথা থাকলেও পরে জানা যায়, সম্মানীর কারণে শাবনূরের নতুন শিডিউল পাচ্ছেন না এই নির্মাতা। মাঝপথে থেমে গেছে ‘রঙ্গনা’র কাজ।

আরও পড়ুন : কেন বউ সাজলেন দীঘি, ছবি প্রকাশ

এর আগে শাবনূর জানিয়েছিলেন, নির্মাতা তার সঙ্গে নাকি কথা দিয়ে কথা রাখেননি। সব মিলিয়ে এমনও রটনা রটে, সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।তবে শাবনূর তার ভক্তদের আশ্বস্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তিনি সিনেমাটিতে কাজ করছেন।

এরপর আরও কয়েক মাস কেটে গেলেও তার শুটিংয়ে ফেরার কোনও খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে এই সিনেমার নির্মাতা আরাফাত বলেন, ‘কেউ কেউ বলার চেষ্টা করছেন, ‘রঙ্গনা’র শুটিং আর হচ্ছে না। এটা পুরোপুরি অবাস্তব কথা। শিগগিরই শাবনূর আপা দেশে আসবেন, তারপর শুরু হবে শুটিং। শাবনূর আপার সঙ্গে প্রতিনিয়ত কথা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে সিনেমার শুটিং করার পরিকল্পনা আছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

শাবনূর ভক্তদের জন্য সুখবর

সর্বশেষ আপডেট : ০৩:২৯:১৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫