০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কেন বউ সাজলেন দীঘি, ছবি প্রকাশ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • 126

নতুন চমক নিয়ে হাজির হলেন প্রার্থনা ফারদিন দীঘি। তবে এবার যে সাজে দেখা মিলল এই জনপ্রিয় চিত্রনায়িকার, তাতে অনেকেই চোখ কপালে তুলেছেন! হঠাৎ করেই দীঘি ধরা দিলেন একদম কনে সেজে, আর তাতেই শুরু হয়েছে দীঘির বিয়ের গুঞ্জন। রূপে-লুকে ফের আলোচনায় এ চিত্রনায়িকা।

বউ সাজলেন দীঘি

দীঘির সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি প্রকাশিত একগুচ্ছ নতুন ছবি ঘিরেই এমন কৌতূহলের জন্ম।

ছবিগুলোতে তাকে দেখা যাচ্ছে বিভিন্ন গাঢ় রঙের বেনারসি পোশাকে, সঙ্গে ভারী গহনায় সজ্জিত—মাথায় টিকলি, কানে ঝুমকা, গলায় জড়ানো গা-ভরা হার, হাতে চুড়ির ঝংকার, আর চোখেমুখে স্পষ্ট বোল্ড মেকআপ। সব মিলিয়ে দীঘির লুক যেন ঠিক রাজকীয় কোনও নববধূর মতো।

ছবিগুলো প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই সামাজিক মাধ্যমে ভক্তদের মন্তব্যে উপচে পড়ছে ভালোবাসা ও কৌতূহল। অনেকেই ভাবছেন, দীঘি হয়তো সত্যিই বিয়ে করছেন।

আবার কেউ কেউ লেখেন—‘এই রূপে যেন বাস্তবেও দেখা যায় দীঘিকে।’

আরও পড়ুন : চাকরি ছেড়ে যেভাবে কোটিপতি এই অভিনেত্রী

তবে গুঞ্জনের মাঝেই জানা গেছে, এটি ছিল শুধুমাত্র একটি ফটোশুটের অংশ। বিয়ের সঙ্গে কোনো সরাসরি সম্পর্ক নেই। যদিও দীঘি আগেও ব্রাইডাল ফটোশুটে অংশ নিয়েছেন, তবে এবারের লুক এতটাই বাস্তবসম্মত ও মনকাড়া যে অনেকেই বিভ্রান্ত হয়েছেন।

এবার ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমা ‘জংলি’তে দীঘিকে দেখা গেছে নায়ক সিয়ামের বিপরীতে। ছবিটি নিয়ে দর্শক ও সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও দীঘির অভিনয় আলাদা করে প্রশংসিত হয়েছে। বর্তমানে নতুন কোনো সিনেমা মুক্তি না পেলেও জানা গেছে, দীঘি হাতে পেয়েছেন কয়েকটি নতুন প্রজেক্ট। তবে তিনি এখনই কোনো ঘোষণা দেননি। অভিনয়ের পাশাপাশি নিজের স্টাইল স্টেটমেন্ট ও ফটোশুটে নিজেকে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করে দর্শকদের নজর কাড়েন এ চিত্রনায়িকা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কেন বউ সাজলেন দীঘি, ছবি প্রকাশ

সর্বশেষ আপডেট : ০৩:০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫