০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রোজ শ্যাম্পু করে চুলের ক্ষতি করছেন নাতো? জানুন সঠিক পরিচর্যা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:৩১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • 103

ছবি: সংগৃহীত

সারাবছর না হলেও গরমে অনেকেই চুলের এবং স্ক্যাল্পের ঘাম দূর করতে রোজ শ্যাম্পু করেন। প্রতিদিন শ্যাম্পু করলে এবং চুলের সঠিকভাবে যত্ন না করলে চুলের বারোটা বাজতে বেশিদিন সময় লাগবে না।

অনেকের সারাবছর রোজ শ্যাম্পু না করলেও গরমকালে করে থাকেন। এক্ষেত্রে সঠিক পরিচর্যার প্রয়োজন রয়েছে। যারা নিয়মিত চুলে শ্যাম্পু করেন তারা চুল ভাল রাখতে চাইলে কী কী করবেন, দেখে নিন একনজরে।

রোজ শ্যাম্পু করলে হাল্কা, মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন যা কেমিক্যাল ফ্রি। হার্বাল শ্যাম্পু ব্যবহার করতে পারেন। শ্যাম্পু করার আগে অবশ্যই ভালভাবে চুলে এবং স্ক্যাল্পে তেল লাগাতে হবে। যেদিন শ্যাম্পু করবেন তাঁর আগের দিন রাতে নারকেল তেল হাল্কা গরম করে চুলে লাগিয়ে নিন।

নিয়মিত শ্যাম্পু করলে শ্যাম্পুর পর কন্ডিশনার অবশ্যই ব্যবহার করতে হবে। নাহলে চুল খুব রুক্ষ, শুষ্ক হয়ে যাবে। মোলায়েম ভাব বজায় থাকবে না। চুল চকচকে হবে না।

রোজ শ্যাম্পু করলে চুল রুক্ষ, শুষ্ক হওয়ার সম্ভাবনা বাড়ে। তাই কন্ডিশনার ছাড়াও ব্যবহার করতে হবে হেয়ার সিরাম, হেয়ার মাস্ক, হেয়ার প্যাক। এগুলি বাড়িতে তৈরি করলে ভাল। তাহলে কেমিক্যালের ভয় থাকবে না।

শ্যাম্পু করার পর চুল কখনই গরম জল দিয়ে ধোবেন না। পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ভাল করে চুল ধুয়ে নিতে হবে যাতে একটু শ্যাম্পু লেগে না থাকে।

যারা রোজ শ্যাম্পু করেন তারা শ্যাম্পুর পাশাপাশি চুলে আর যা যা প্রোডাক্ট ব্যবহার করবেন, খেয়াল রাখুন সেগুলোতেও যেন কেমিক্যালের পরিমাণ কম থাকে। না থাকলে সবচেয়ে ভাল।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রোজ শ্যাম্পু করে চুলের ক্ষতি করছেন নাতো? জানুন সঠিক পরিচর্যা

সর্বশেষ আপডেট : ০৫:৩১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫