১২:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পদ্মার এক বিশাল বাগাইড় ৬২ হাজারে বিক্রি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৪৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • 102

ফরিদপুরে পদ্মা নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়েছে প্রায় ৪২ কেজি ওজনের একটি বিশাল বাগাইড় মাছ। শনিবার (২৮ জুন) মধ্যরাতে চরভদ্রাসনে হাজার বিঘা চরে মাছটি ধরা পড়ে জেলে আদু শেখের বড়শিতে।

পরে মাছটি স্থানীয় চর হাজিগঞ্জ বাজারে এনে ১৮ জন মিলে ৬২ হাজার টাকায় কিনে ভাগাভাগি করে নেন।

স্থানীয় জেলেরা জানান, পানি বাড়ার কারণে বড় বড় মাছ এখন জালে ও বড়শিতে ধরা পড়ছে।

শেষরাতে আদু শেখের বড়শিতে আটকে পড়ে বিরল এই মাছটি। খবর ছড়িয়ে পড়লে বাজারে ভিড় করেন উৎসুক জনতা। মাছটি পরে ওজন করে দেখা যায়, ওজন প্রায় ৪২ কেজি।

এ বছর এই এলাকায় এটাই প্রথম এত বড় বাগাইড় ধরা পড়ার ঘটনা।

আরও পড়ুন : কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের ঘরে তালা, অতঃপর…

তবে বাগাইড় মাছ আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় ‘মহাবিপন্ন’ হিসেবে চিহ্নিত। বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী এ মাছ ধরা ও বিক্রি দণ্ডনীয় অপরাধ হলেও বাস্তবে তেমন নজরদারি নেই।

ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার বলেন, ‘খাবারের খোঁজে বা প্রজনন মৌসুমের কারণে নদীতে বড় আকারের বাগাইড় মাছ ধরা পড়ছে। বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে বাগাইড় শিকার ও বিক্রি দণ্ডনীয় হলেও মৎস্য সংরক্ষণ আইনে এমন নিষেধ নেই।’

তিনি আরো বলেন, ‘বড় মাছ ধরায় আমাদের আইনগত বাধা নেই। তবে জাটকা বা ছোট মাছ শিকার প্রতিরোধে আমরা নিয়মিত অভিযান চালাই। বড় মাছ ধরা ঠেকানোর এখতিয়ার আমাদের নেই- তবে চাইলে উপজেলা প্রশাসন ব্যবস্থা নিতে পারে।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

পদ্মার এক বিশাল বাগাইড় ৬২ হাজারে বিক্রি

সর্বশেষ আপডেট : ০২:৪৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫