১২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

তারেক রহমানের ছবি দিয়ে আ.লীগ নেতার টয়লেট নির্মাণ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:২৯:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • 96

ছবি: সংগৃহীত

বাগেরহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত প্যানা দিয়ে মৎস্য খামারে টয়লেট নির্মাণের অভিযোগ উঠেছে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি আজাদ ফিরোজ টিপুর বিরুদ্ধে।

জেলার সদর উপজেলার ডেমা ইউনিয়নে টিপুর মৎস্য খামারে এই টয়লেট নির্মাণ করা হয়। পরে ঘটনা জানাজানি হলে শনিবার (২৮ জুন) রাতে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ মিলিছ নিয়ে গুঁড়িয়ে দেন টয়লেটটি। এ সময় ডেমা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা সেখানে বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশে বক্তব্য দেন ডেমা ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির ওয়াহিদুজ্জামান বাদশা, সাধারণ সম্পাদক রাজীব তরফদার, সাংগঠনিক সম্পাদক মল্লিক জুলফিকার আলী স্পিকার, বিএনপি নেতা নীল্লুর রহমান তরফদার, রাকিবুল ইসলাম পান্না, সোহেল তরফদার, জিল্লুর রহমান তরফদার, হাকিম সরদার, শহিদুল নকীব, শাফিক নকীব, সুলতান হাওলাদার, আলী শেখ প্রমুখ।

সমাবেশে বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘এটি শুধু অপমান নয়, পরিকল্পিতভাবে বিএনপির শীর্ষ নেতাদের অবমাননার চেষ্টা।’ তারা অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর আওয়ামী লীগ নেতা টিপু এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। অবিলম্বে তাকে ও তার সহযোগীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

ডেমা ইউনিয়নের একাধিক বাসিন্দা জানান, শনিবার (২৮ জুন) বিকেলে আওয়ামী লীগ নেতা আজাদ ফিরোজ টিপুর মৎস্য খামারে তারেক রহমান, খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিসংবলিত প্যানা দিয়ে একটি টয়লেট নির্মাণ করা হয়েছে, এমন খবর পেয়ে বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থলে পৌঁছে বিষয়টির সত্যতা নিশ্চিত হলে তারা ক্ষোভ প্রকাশ করে টয়লেটটি ভেঙে ফেলেন।

এ সময় ঘটনা জানাজানি হলে ডেমা ইউনিয়নজুড়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং আজাদ ফিরোজ টিপুর বিচার দাবি করেন।

আরো পড়ুন: আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু

ডেমা ইউনিয়ন বিএনপি নেতারা অভিযোগ করে জানান, টিপু উকিল ঘোষণা দিয়েছিলেন, কেউ যদি তার মৎস্য ঘেরে তারেক রহমানের ছবিসংবলিত প্যানা ব্যবহার করে টয়লেট নির্মাণ করতে পারে, তাকে বিনা মূল্যে তার মৎস্য খামার ব্যবহারের অনুমতি দেওয়া হবে।

ওই ঘোষণার পর কাড়াপাড়া ইউনিয়নের মির্জাপুর এলাকার শোয়েব ফকির নামের জনৈক ব্যক্তি এমন প্যানা সরবরাহ করে টয়লেটটি নির্মাণ করেন। এ ঘটনা পর শোয়েব ফকির পলাতক রয়েছেন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা বলে জানান তারা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

তারেক রহমানের ছবি দিয়ে আ.লীগ নেতার টয়লেট নির্মাণ

সর্বশেষ আপডেট : ০৯:২৯:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫