০২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এবার আলোচনায় নিউইয়র্কের মেয়রপ্রার্থী জোহরানের স্ত্রী রামা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:৪২:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • 101

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্কের আসন্ন মেয়র নির্বাচনে প্রার্থী হিসেবে ডেমোক্র্যাটিক পার্টি অ্যাসেম্বলিম্যান জেহরান মামদানিকে মনোনীত করায় বিশ্বজুড়ে চলছে জোহরান-চর্চা। এমন পরিস্থিতিতে আলোচনায় এসেছেন তার স্ত্রী রামা দুয়াজি।

শুক্রবার (২৯) বিবিসির এক প্রতিবেদনের শিরোনাম করা হয়—’রামা দুয়াজি: কে এই নিউইয়র্ক মেয়রপ্রার্থী জোহরান মামদানির স্ত্রী?’

এতে বলা হয়েছে, স্বামী জোহরান মামদানি নিউইয়র্কের মেয়র পদে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন পাওয়ায় তার স্ত্রী ২৭ বছর বয়সী চিত্রশিল্পী ও অ্যানিমেটর রামা দুয়াজির ওপরও পড়ছে প্রদীপের আলো।

নিউইয়র্কের এই চিত্রশিল্পীর আদি বাসস্থান সিরিয়ায়। তার শিল্পকর্মে মধ্যপ্রাচ্যের বিষয়বস্তু উঠে আসে। তার কাজ নিয়ে বিবিসি নিউজে প্রতিবেদন হয়েছে। এ ছাড়াও, তাকে নিয়ে প্রতিবেদন হয়েছে দ্য নিউইয়র্ক টাইমস, দ্য ওয়াশিংটন পোস্ট ও ভাইসে।

পোস্টে জোহরান মামদানি লিখেছিলেন

গত ১২ মে সমাজমাধ্যমে এক পোস্টে জোহরান মামদানি লিখেছিলেন, ‘রামা শুধু আমার স্ত্রী নন, তিনি চমৎকার চিত্রশিল্পী। তিনি নিজেই নিজের পরিচয়ে পরিচিত।’ তিনি জানান, এর তিন মাস আগে তারা বিয়ে করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরে নির্বাচনী প্রচারণায় জোহরানের পাশে রামা দুয়াজিকে খুব একটা দেখা যায়নি। বিরোধীদের অনেকে দাবি করেন, ৩৩ বছর বয়সী জোহরান তার স্ত্রীকে ‘লুকিয়ে’ রাখছেন।

নির্বাচনী প্রচারণায় রামা দুয়াজির অনুপস্থিতি অনেকের নজরে এসেছে। সাধারণত প্রার্থীরা তাদের সঙ্গী কিংবা সঙ্গিনীদের নির্বাচনী প্রচারণার সময় সঙ্গে রাখেন। ভোটারদের বোঝাতে চান যে তারা পারিবারিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল।

তরুণ জোহরান নিজেকে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট বলে দাবি করেন। গত ২৪ জুন তিনি তার প্রধান দলীয় প্রতিদ্বন্দ্বী প্রভাবশালী রাজনীতিবিদ ও নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গর্ভনর অ্যান্ড্রু কুমোকে পরাজিত করে নিজেকে নতুন উচ্চতায় তুলে আনেন।

মে মাসের সেই পোস্টে জোহরান নির্বাচনী প্রচারণায় স্ত্রীর অনুপস্থিতি নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দেন। তাদের বিয়ের অনেকগুলো ছবি প্রকাশ করেন। তারা নিউইয়র্ক সিটি ক্লার্ক কার্যালয়ে বিয়ে করেন। এ নিয়ে তিনি নোংরা রাজনীতির শিকার বলেও মন্তব্য করেন।

জোহরান বলেন, ‘আমি সাধারণত এসব উড়িয়ে দিই। হোক না তা মৃত্যু হুমকি বা আমাকে দেশ থেকে বের করে দেওয়ার হুমকি। তবে যখন প্রিয়জনকে নিয়ে কথা হয় তখন আর চুপ করে থাকা যায় না। আপনি আমার মতাদর্শের সমালোচনা করতে পারেন কিন্তু, আমার পরিবারকে নিয়ে নয়।’

ডেমোক্র্যাটিক পার্টির প্রাথমিক বাছাইয়ের ফল প্রকাশের পর রামা দুয়াজি তার ইনস্টাগ্রামে স্বামীসহ বেশ কয়েকটি ছবি পোস্ট করেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এবার আলোচনায় নিউইয়র্কের মেয়রপ্রার্থী জোহরানের স্ত্রী রামা

সর্বশেষ আপডেট : ০৬:৪২:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫