০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এনবিআরে কমপ্লিট শাটডাউন অব্যাহত, বন্ধ আমদানি-রপ্তানি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:২২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • 91

ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের মো. আব্দুর রহমান খানকে অপসারণ দাবিতে ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালন করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা।

শনিবার (২৮ জুন) সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ের সামনে বিভিন্ন জেলা থেকে আগত সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা এ অবস্থান কর্মসূচি পালন করছেন।

এছাড়া দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিও পালন করছে আন্দোলনকারীদের প্লাটফর্ম ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। এনবিআর কর্মকর্তাদের লাগাতার কমপ্লিট শাটডাউনের কারণে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সেবা প্রত্যাশী ও রপ্তানিকারকরা।

জানা গেছে, পূর্বঘোষিত কর্মসূচি পালনে সকাল থেকে এনবিআর ভবনের সামনে জড়ো হতে শুরু করেন বিভিন্ন জেলার কাস্টমস, ভ্যাট ও কর অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। তারা ব্যানার-ফেস্টুনসহ ভবনের সামনের ফুটপাত ও সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন।

এনবিআর চেয়ারম্যান প্রতিষ্ঠানের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রমে হস্তক্ষে, কর্তৃত্ববাদী আচরণ, স্বেচ্ছাচারিতা করছেন বলে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ। তারা বলেন, সমস্যার সমাধান না করে এনবিআর চেয়ারম্যান মিথ্যাচার করছেন। কর প্রশাসনের সংস্কার ও সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতেই এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।

আরো পড়ুন: ৩ হাজারের বেশি কবর খোঁড়া সেই মনু ‍মিয়া মারা গেছেন

এর আগে, গত ২৬ জুনও এনবিআরের প্রধান কার্যালয়ে গেট বন্ধ করে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশে বাঁধা দেওয়া হয়েছিল। পরে গতকাল অর্থ উপদেষ্টার কার্যালয় থেকে কমপ্লিট শাটডাউন এবং মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহারের কথা বললেও এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। এ পরিস্থিতিতে আজ থেকে সারা দেশের শুল্ক কর কার্যালয়েও শুরু হয়েছে লাগাতার শাটডাউন কর্মসূচি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এনবিআরে কমপ্লিট শাটডাউন অব্যাহত, বন্ধ আমদানি-রপ্তানি

সর্বশেষ আপডেট : ০২:২২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫