১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মসজিদের পাশে পড়ে থাকা ব্যাগ খুলে তাজ্জব মুসল্লি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৪০:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • 123

মালয়েশিয়ার একটি মসজিদ। ছবি : সংগৃহীত

মসজিদ থেকে নামাজ পড়ে ফিরছিলেন এক মুসল্লি। এ সময় তিনি মসজিদের পাশেই একটি প্লাস্টিকের ব্যাগ পড়ে থাকতে দেখেন তিনি। সেটিকে ময়লার ব্যাগ ভেবে এড়িয়ে যাচ্ছিলেন অনেকেই।

কিন্তু মুসল্লি ব্যাগটিকে নড়াচড়া করতে দেখেন। তারপর তিনি সেটিকে খুলে ভেতরে একটি নবজাতক দেখতে পান। শুক্রবার (২৭ জুন) রাতে মালয়েশিয়ার কুয়ালা সেলাঙ্গরের কাম্পুং আপি-আপিতে এ ঘটনা ঘটেছে।

মালয়-মেইলের এক প্রতিবেদনে বলা হয়, মসজিদের কাছে রাস্তার ধারে পাওয়া প্লাস্টিকের একটি নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : ফিলিস্তিনে ইউসুফ (আ.)-এর কবরে অনুপ্রবেশ, অতঃপর…

কুয়ালা সেলাঙ্গরের পুলিশ প্রধান আজাহারউদ্দিন তাজুদিন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ নবজাতকটিকে উদ্ধার করে। শিশুটির বয়স এক সপ্তাহেরও কম। শিশুটির নাভির সঙ্গে এখনও মায়ের কর্ডের বাড়তি অংশ সংযুক্ত রয়েছে।

এদিকে নবজাতক উদ্ধারের ঘটনায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। দেশটির আইন অনুযায়ী দোষীকে গ্রেপ্তার সম্ভব হলে শিশু পরিত্যাগের জন্য তার কঠোর শাস্তি হতে পারে।

এরইমধ্যে মামলাটি তদন্তে স্থানীয় জনগণের সহায়তা চেয়েছে পুলিশ।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মসজিদের পাশে পড়ে থাকা ব্যাগ খুলে তাজ্জব মুসল্লি

সর্বশেষ আপডেট : ০৮:৪০:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫