ইরান-ইসরায়েল যুদ্ধ চলাকালে সাহসীকতার স্বীকৃতি পেয়েছেন ইরানের সাংবাদিক ও উপস্থাপক সাহার এমামি। একইসঙ্গে, ইরানের রেডি-টিভি ভবনে ইসরায়েলি হামলায় শহীদদেরকে বিশেষ ‘সিমন বলিভার অ্যাওয়ার্ড’ প্রদান করেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
গত ১৬ জুন সোমবার ইহুদিবাদী ইসরায়েলে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালায়।
এই হামলার সময়ও টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠান চালাতে থাকেন সাহার এমামি। হামলার সময়ও তিনি উপস্থাপনা অব্যাহত রাখায় ইরানসহ গোটা বিশ্বে প্রশংসিত হয়েছে।
রেডিও তেহরান এক প্রতিবেদনে জানায়, জাতীয় সাংবাদিক দিবসে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো উপস্থাপিকা সাহার এমামির পাশাপাশি ইরানের আইআরআইবির কেন্দ্রীয় কার্যালয়ে ইহুদিবাদী হানাদারদের নৃশংস আক্রমণে শহীদদের বিশেষ ‘সিমন বলিভার’ পুরস্কার প্রদান করেছেন।
আরও পড়ুন : গাজায় ইসরায়েলের চলা আগ্রাসন নিয়ে সুঃসংবাদ দিলেন ট্রাম্প
ভেনিজুয়েলায় নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত আলি চেগিনি সাহসী উপস্থাপিকা সাহার এমামি এবং মিডিয়া শহীদদের পরিবারের পক্ষ থেকে পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত হন এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্টের কাছ থেকে সিমন বলিভার পুরস্কার গ্রহণ করেন।
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ঐ অনুষ্ঠানে ইরানি জাতি, সরকার ও সশস্ত্র বাহিনীর প্রতিরোধের প্রশংসা করেন এবং ইরানি জাতির চূড়ান্ত বিজয়ের ওপর জোর দেন।
‘সিমন বলিভার’ পুরষ্কার প্রদানের অনুষ্ঠানে সবাই করতালি দিয়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানান। অনুষ্ঠানটি ভেনিজুয়েলার বেশ কয়েকটি জাতীয় চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।
রিপোর্টার 









